Sunday, April 26, 2026

ম্যাঞ্চেস্টারেই গিলের প্রধান পরীক্ষা, মনে করছেন প্রাক্তন ভারতীয় কোচ

Date:

Share post:

আগামী ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে নামবে ভারত (India Team)। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। আর সেখানেই শুভমন গিলের (Shubman Gill) জন্য যে বিশেষ পরীক্ষা অপেক্ষা করে রয়েছে বলতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় দলের কোচ তথা প্রাক্তন অজি তারকা গ্রেগ চ্যাপেলের (Greg Chappel)। তাঁর মতে এই ম্যাচে ব্যাটার নয়, অধিনায়ক শুভমন গিলেরই (Shubman Gill) অ্যাসিড টেস্ট হতে চলেছে।

ভারত প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় টেস্টেই শুভমন গিলের (Shubman Gill) দুর্ধর্ষ পারফরম্যান্সে ভর করে জয়ের রাস্তায় ফিরেছিল টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্টেও জয়ের সামনেই ছিল ভারতীয় দল। কিন্তু পঞ্চম দিন ইংল্যান্ডের বোলিংয়ের সামনে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ। রবীন্দ্র জাদেজা লড়াইটা চালালেও শেষপর্যন্ত আর পারেননি তিনি। মহম্মদ সিরাজ আউট হতেই ভারতীয় দলের সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল। এবার ভারতের সামনে ম্যাঞ্চেস্টার টেস্টের লক্ষ্য।

এই টেস্টেই অধিনায়ক শুভমন গিলের প্রধান পরীক্ষা বলে মনে করছেন গ্রেগ চ্যাপেল। তাঁর নেতৃত্বের ওপরই যে ম্যাচের ফলাফল অনেকটা নির্ভর করবে তা বলতে দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় কোচের। এই প্রসঙ্গে গ্রেগ চ্যাপেল জানিয়েছেন, “এই ওল্ড ট্র্যাফোর্ড টেস্টটাই শুভমন গিলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে। তবে ব্যাটার হিসাবে নয়, একজন যোগ্য নেতা কিনা তারই পরীক্ষা অপেক্ষা করছে এবার”।

রোহিত শর্মা (Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে শুভমন গিলের (Shubman Gill) কাঁধে। এই মুহূর্তে তাঁর নেতৃত্বেই ভারতীয় দল সিরিজে ১-২ ফলাফলে পিছিয়ে রয়েছে। শুভমন গিল ব্যাটার হিসাবে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এবার নেতা হিসাবে ভারতকে সঠিক দিশা তিনি দেখাতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...