Friday, June 5, 2026

২১ শে জুলাইয়ের প্রস্তুতি: শহর ঘুরে দেখলেন পুলিশ কমিশনার

Date:

Share post:

মাঝে মাত্র একটি দিন। সোমবার একুশে জুলাই শহীদ তর্পণ। তার আগে শনিবার কলকাতার নিরাপত্তা খতিয়ে দেখতে শহর ঘুরে দেখলেন সিপি মনোজ ভর্মা (Manoj Verma, CP)। সকাল ১১ টা নাগাদ বাসভবন থেকে বেরিয়ে পার্ক সার্কাস থেকে মা ফ্লাইওভার ধরে সায়েন্সিটি। সেখান থেকে বাইপাস ধরে পাটুলিতে ছোট বৈঠক। তারপর ঢালাই ব্রিজ থেকে ইউটার্ন, অভিষিক্তা মোড় হয়ে বেহালা জোকা পর্যন্ত পরিদর্শন।

শনিবার সাংবাদিকদের একুশে জুলাই প্রসঙ্গে সিপি জানান, “আপনারা সবাই জানেন একুশে জুলাই একটা বড় পলিটিক্যাল প্রোগ্রাম আছে। তার অ্যারেঞ্জমেন্ট কেমন রয়েছে, সেটাই দেখছি। আমাদের সীমান্ত এলাকা যেগুলো রয়েছে বারুইপুরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি ওদের কী ভিউ পয়েন্ট আছে ম্যান ম্যানেজমেন্ট সহ। আজকে সাউথের দিকে এসেছি বারুইপুর এসপি (SP, Baruipur PD) এসেছেন ভিসি ট্রাফিক সি পি থ্রি সকলেই আছেন। স্থানীয় রাজনৈতিক লোকজনও এসেছেন।”

আদালতের নির্দেশ নিয়ে সিপি জানিয়েছেন, “আদালত (Calcutta High Court) নির্দেশ দিয়েছেন, সেগুলো কী কী পয়েন্ট আছে, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে দেখা হচ্ছে। সেগুলি কীভাবে পালন করা হবে দেখা হচ্ছে। আদালতের নির্দেশ যাতে কমপ্লাই হয় তা দেখা হচ্ছে। আমরা আশা রাখছি সবকিছু ঠিকঠাক ভাবেই সম্পন্ন হবে এবং আদালতের যে নির্দেশ রয়েছে সেটাও পালন করা হবে।”

আরও পড়ুন: অসমে বাঙালি বিদ্বেষ সব মাত্রা ছাড়িয়েছে: প্রতিরোধের বার্তা মমতার

কী কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে মনোজ ভার্মা জানিয়েছেন,”আমরা ম্যানপাওয়ার থেকে শুরু করে নজরদারি রাখবো। আরও অনেক পদক্ষেপ সেগুলি এখানে আমরা বলছি না, সেগুলো আমরা স্টেপস নেব। এ সত্ত্বেও যদি কারো কোনো অসুবিধা হয় আমরা হেল্পলাইন নম্বর (helpline number) দিচ্ছি, তাতেও পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে। তিনটে নম্বর আছে, একটা টোল ফ্রি নম্বর আছে ১০৭৩, এছাড়াও দুটো মোবাইল নম্বর ৯৮৩০৮ ১১ ১১১ এবং ৯৮৩০০ ১০০০০ এটা আমি ডিসি ট্রাফিককে বলেছি ওয়াইড পাবলিক সার্কুলেশনের জন্য। যাতে সকলে এই নম্বর জানতে পারে। কেউ কোন অসুবিধা হলে এই নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...