Friday, June 5, 2026

২০২১-এর স্মৃতি উস্কে ফের সাপুরজির সুখবৃষ্টি থেকে ধৃত পাটনা হাসপাতালে শ্যুটআউটে অভিযুক্ত ৪

Date:

Share post:

ফের সেই সুখবৃষ্টি। সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে বিহারের (Bihar) পটনার পারস হাসপাতালে শ্যুট আউট ঘটনায় অভিযুক্ত ৪ জনকে। সেই আবাসনে ২০২১-এ শ্যুট আউটের ঘটনা ঘটে। ফের সেই আবাসন থেকেই দুষ্কৃতী ধরায় পড়ায় আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২১-এর ৯ জুন পরপর গুলির শব্দে কেঁপে ওঠে সাপুরজির সুখবৃষ্টি আবাসন (Sukhbristi)। STF-এর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার ও তার সঙ্গী যশপ্রীত সিং খাড়ারের। অভিযোগ, দীর্ঘদিন ধরে আবাসনেই ফ্ল্যাট ভাড়া নিয়ে লুকিয়ে ছিল তারা। তাদের বিরুদ্ধে দুই ASI-কে খুন-সহ বহু অপরাধে অভিযুক্ত ছিল সেই ভুল্লার। সেই সময় প্রশ্ন ওঠে আবাসনের নিরাপত্তা নিয়ে। CCTV নজরদারি বাড়ানো হয়। তবে, অনেকেই ফ্ল্যাট কিনে নিজেরা না থেকে ভাড়াটে রাখায় সবার সম্পর্কে তথ্য পাওয়া মুশকিল বলে জানান স্থানীয় আবাসিকরা।

ঠিক চার বছর পরে আবে সেই সুখবৃষ্টি আবাসন থেকে ধরা পড়ল বিহারের (Bihar) পটনার পারস হাসপাতালে শুট আউট ঘটনায় যুক্ত দুষ্কৃতীরা। শনিবার, ভোরে ৪ জনকে গ্রেফতার করে বিহারের এসটিএফ। পাটনায় হাসপাতালের আইসিইউতে ঢুকে গুলি চালিয়ে বিচারাধীন বন্দিকে খুন করার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে।

নিউ টাউনের ওই সুখবৃষ্টি নামক আবাসনের শনিবার সকাল ৫টা ৪৮ থেকে ৬টা ৩০ পর্যন্ত ২টি বিল্ডিংয়ের ২টি ফ্ল্যাট থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। M 73 বিল্ডিংয়ের ৪০৬ নম্বর ফ্ল্যাট থেকে ২ জন প্রথমে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পরে এম৭০ বিল্ডিংয়ের ২০৬ নম্বর ফ্ল্যাট থেকে আরও ২ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার করে এসটিএফ।
আরও খবর২১ শে জুলাইয়ের প্রস্তুতি: শহর ঘুরে দেখলেন পুলিশ কমিশনার

Related articles

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...