Wednesday, April 29, 2026

মোদির সভার জেরে দুর্গাপুরে স্টেডিয়ামের শোচনীয় হাল, ধান পুঁতে প্রতিবাদ তৃণমূল বিধায়কের

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার পরে শোচনীয় অবস্থা দুর্গাপুরের (Durgapur) ঐতিহ্যবাহী নেহরু স্টেডিয়ামের (Neheru Stadium)। শুক্রবার নেহরু স্টেডিয়ামে দুটি সভায় করেন মোদি। একটি সরকারি সভা, অন্যটি রাজনৈতিক। আর তার জেরে স্টেডিয়ামের একেবারে বেহাল দশা। জলকাদায় পরিপূর্ণ ওই স্টেডিয়াম দেখলে বোঝা দায় যে এই মাঠে আন্তর্জাতিক মানের খেলা হয়। ধানের চারা পুঁত তার প্রতিবাদ করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের (TMC) সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী (MLA Narendranath Chakraborty)।

অ্যাথলেটিকসের ৪০০ মিটার বিশেষ ট্র্যাক আছে দুর্গাপুরের (Durgapur) নেহরু স্টেডিয়ামের। ক্রিকেট খেলার পিচ রয়েছে। একসময়, এয়ারলাইন্স কাপ ফুটবল প্রতিযোগিতা হত। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল এখানে প্রদর্শনী ম্যাচ খেলেছে। ইন্টার স্টিল ফুটবল, ক্রিকেট প্রতিযোগিতা হত। ক্যামেরুনের বিশ্বকাপার রজার মিল্লাও এসেছিলেন ওই মাঠে। সেই মাঠের ঘাস, মাটি তুলে বালি, পাথর ফেলে তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ ও হ্যাঙ্গার। মাঠের জলনিকাশি ব্যবস্থার দফারফা করে তৈরি মসৃণ পথ। শুধুমাত্র জনসভা আয়োজনের জন্য সাতদিন ধরে দক্ষযজ্ঞ চলেছে এই মাঠে। এখন মাঠের যা পরিস্থিতি, তাতে মাঠকে আগের চেহারায় ফেরাতে বছরখানেক লাগবে বলে মনে করছে ক্রীড়া মহল।

দুর্গাপুরের মানুষের সম্মানের সঙ্গে জড়িত ঐতিহ্যবাহী স্টেডিয়ামের এই হালের প্রতিবাদ জানিয়ে মাঠে ধান রোপণ করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানান, দুর্গাপুরের সংস্কৃতি, দুর্গাপুরের ঐতিহ্যবাহী স্টেডিয়াম নেহরু স্টেডিয়াম। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান অবিলম্বে যদি নেহরু স্টেডিয়াম ঠিকঠাক না হয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
আরও খবরবিজেপি-র ‘উন্নয়নের মডেল’ ওড়িশায় রাস্তায় নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টা! নারী সুরক্ষা নিয়ে নিশানা তৃণমূলের

Related articles

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

কোন দলের প্রার্থী প্রশ্ন করার ওরা কারা? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ কুণাল

রাজ্যের দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী দাপট অব্যাহত। দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর হাতে শিশু, মহিলা থেকে বৃদ্ধরা আক্রান্ত...