Sunday, May 10, 2026

পলাশের সঙ্গে সম্পর্কের সিলমোহর, স্মৃতির জন্মদিনে আদুরে পোস্ট প্রেমিকের 

Date:

Share post:

ভারতীয় মহিলা ক্রিকেট (Indian Women Team) দলের সহঅধিনায়কের জন্মদিনে স্পেশাল পোস্ট করলেন ‘বিশেষ মানুষ’। আর তাতেই ক্রিকেটার স্মৃতি মান্ধনার (Smriti Mandhana) সঙ্গে ‘বন্ধু’ বলিউড সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের (Palash Muchchal) প্রেমের সম্পর্কে যেন সিলমোহর পড়ে গেল। ২০২০ সাল থেকে স্মৃতি ও পলাশ একে অন্যের সঙ্গে দারুণ মুহূর্ত কাটাচ্ছেন। পাঁচ বছর পর এই প্রথম প্রেমিকের সঙ্গে ছবি সমাজমাধ্যমে পোস্ট করলেন স্মৃতি। ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের (Ind W vs Eng W) দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দিন ঘুরে ফিরে চর্চায় ভারতীয় মহিলা ক্রিকেটের বাঁ হাতি তারকার প্রেম কাহিনী।

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এই মুহূর্তে ব্রিটিশ মাটিতে নিজের ব্যাটিং ক্যারিশমা দেখাতে তৈরি স্মৃতি। সিরিজের মাঝেই ১৮ জুলাই সতীর্থদের সঙ্গে নিজের জন্মদিন পালন করেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহঅধিনায়ক। তবে তাঁকে চমকে দিয়ে লন্ডনে পৌঁছে যান পলাশ। দুজনে কোয়ালিটি টাইম কাটান বলেও জানা যায়। এখানেই শেষ নয়, শুক্রবারেই সমাজমাধ্যমের একটি বিশেষ পোস্ট নজরে আসে নেটিজেনদের। সমাজমাধ্যমে মান্ধানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পলাশ লেখেন, ‘‘এক দম প্রথম থেকে তুমিই আমার শান্তি এবং উচ্ছ্বাস। আমার সবচেয়ে বড় চিয়ার লিডার। তুমিই আমায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত কর। মাঠের মধ্যে এবং বাইরে চাপের মধ্যেও কিভাবে এগিয়ে যেতে হয়, সেটা তুমি আমাকে দেখিয়েছ। শান্ত থেকে কতটা শক্তিশালী হওয়া যায় দেখেছি। শুভ জন্মদিন স্মৃতি।’’ লেখার সঙ্গে দিয়েছেন ভালবাসার ইমোজি। এরপর স্মৃতিও ভালবাসার ইমোজি দিয়ে ধন্যবাদ জানাতেই দুয়ে দুয়ে চার করা শুরু। গত ২২ মে স্মৃতি প্রথম সমাজমাধ্যমে পলাশের সঙ্গে ছবি দিয়েছিলেন ভারতীয় উইমেন টিমের ভাইস ক্যাপ্টেন। তখন থেকে শুরু হওয়া জল্পনায় সিলমোহর পড়ল শুক্রবার। বিশ্বের মহিলা ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার অবশ্য এখন ব্যস্ত নিজের ফোকাস ঠিক রেখে দলকে জেতাতে। সামনেই বিশ্বকাপ তাই তার আগে সব কটা ম্যাচে নিজের শক্তি আর দুর্বলতা পরীক্ষা করে নিতে চান সাড়ে চার হাজার রানের মাইল ফলক স্পর্শ করা বাঁ হাতি ব্যাটার। স্মৃতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী থেকে শুরু করে ক্রীড়া জগতের ব্যক্তিত্বরাও।

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...