Sunday, June 21, 2026

মর্মান্তিক! একুশে জুলাইয়ের প্রচার সভা সেরে ফেরার পথে খুন তৃণমূল নেতা 

Date:

Share post:

বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বিষিয়াগ্রামে একুশে জুলাইয়ের সমাবেশের প্রচার সভা সেরে বাড়ি ফেরার পথে বোমার আঘাতে প্রাণ হারালেন তৃণমূল নেতা বাইতুল্লা শেখ। শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নিহত বাইতুল্লা শেখ ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তিনি মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোঁড়ে। বোমার তীব্র বিস্ফোরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। গোটা ঘটনা ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই নৃশংস হামলার পেছনে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে ঘটনার পরও এলাকায় উত্তেজনা থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন – ফের দাদাগিরি! এবার সিভিকের মারে কাটা পড়ল যুবকের আঙুলের অংশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...