Saturday, June 20, 2026

হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় ডুরান্ডের প্রথম ম্যাচে অনিশ্চিত সৌভিক

Date:

Share post:

ইস্টবেঙ্গলের (Eastbengal) পাখির চোখ ডুরান্ড কাপ। পূর্ণশক্তি নিয়ে এই প্রতিযেগিতায় নামতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু প্রথম ম্যাচেই কার্যত নেই সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)। রবিবার থেকে ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দিয়েছেন কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। কিন্তু এদিনও সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti) প্রস্তুতি সারতে পারলেন না। সাইড লাইনে রিহ্যাব সারছেন তিনি। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলারের।

গতবারের ইস্টবেঙ্গল (Eastbengal) চোট আঘাতে জেরবার ছিল। এবার সেই দিকেই বাড়তি নজর তাদের। কিন্তু সেখানেই দলের মিডফিল্ডের প্রধান অস্ত্র সৌভিক চক্রবর্তীকে (Souvik Chakrabarti) প্রথম ম্যাচে পাবেন না অস্কার ব্রুজোঁ। হ্যামস্ট্রিংয়ে চোট থাকার ফলে আপাতত কয়েকদিন রিহ্যাবই সারতে হবে তাঁকে। যদিও সৌভিককে নিয়ে খুব একটা বাড়তি ঝুঁকি নিতে একেবারেই নারাজ লাল-হলুদ টিম ম্যানেজমেন্টও।

রবিবার থেকেই ইস্টবেঙ্গল ব্রিগেডকে নিয়ে মাঠে নেমে পড়েছেন কোচ অস্কার ব্রুজোঁ। রশিদ আগেই নেমে পড়েছেন। কিন্তু সওল ক্রেসপো, মিগুয়েল এবং কেভিনরা অনুশীলনে যোগ দিলেও রবিবার প্রস্তুতি সারলেন না। বরং কিছুক্ষণ সকলের সঙ্গে কথাবার্তা বলেই তারা মাঠ ছাড়লেন। আর তাতেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। তাদের চোট রয়েছে কিনা এই নিয়েও চলছে নানান কথাবার্তা।

তবে এমন কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। এই তিন ফুটবলার এলেও এখনও পর্যন্ত তাদের মেডিক্যাল করা হয়নি। মেডিক্যাল হওয়ার পরই দলের সঙ্গে প্রস্তুতিতে নেমে পড়বে ইস্টবেঙ্গলের এই তিন বিদেশি। অন্যদিকে দিমি শহরে এলেও তিনি প্রথম ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনও সিদ্ধান্ত হয়নি। তাঁকে দেখার পরই কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...