Friday, May 8, 2026

দেশের যুবকরা তৃণমূল সুপ্রিমোর দিকে তাকিয়ে, ২০২৯ উত্তরপ্রদেশ থেকে জোড়াফুল সাংসদ দিল্লি যাবে: ললিতেশ

Date:

Share post:

গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে থেকে জোড়াফুলের একমাত্র প্রাথী ছিলেন ললিতেশ ত্রিপাঠী (Lalitesh Tripathi)। সোমবার, ২১ জুলাইয়ের সভা থেকে ২০২৯-এ লোকসভা নির্বাচন বিজেপিকে (BJP) হটানোর ডাক দিলেন তিনি। তাঁর কথায়, দেশের যুব প্রজন্ম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে তাকিয়ে। তিনিই দেশকে সঠিক নেতৃত্ব দিতে পারবেন। আগামী লোকসভা নির্বাচনে তিনি জোড়াফুলের টিকিটেই সংসদে যাবেন বলে প্রত্যয়ী ললিতেশ

এদিন, বলতে উঠেই ললিতেশ বলেন, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের জোড়ার কাজ করেছেন। হিন্দিকে ভাষণের প্রথমেই উত্তরপ্রদেশের নেতা বলেন, দুঃখিত, এখনও বাংলা শিখতে পারেননি, কিন্তু আগামী দিনে শিখে নেব। তার পরেই তিনি বলেন, আমি গর্বিত যে আমি একমাত্র উত্তরপ্রদেশ থেকে তৃণমূলের টিকিটে লড়ে ছিলাম। জিততে পারিনি। সেই দায় দলের বা দলনেত্রীর নয়, সেই দায় আমার। আমি কথা দিচ্ছি, আগামী লোকসভা নির্বাচনে জোড়াফুলের টিকিটে জিতে সংসদে যাব।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে ললিতেশ (Lalitesh Tripathi) বলেন, বিজেপিকে হঠিয়ে দেশের নেতৃত্ব দেওয়ায় যোগ্যতম ব্যক্তি তৃণমূল সুপ্রিমো। তিনি যেভাবে লড়াই করছেন। বাংলার উন্নতি ঘটিয়েছেন, তার দিকে তাকিয়ে আছে দেশের যুব প্রজন্ম। ২০২৯ -এ এই স্বৈরাচারী বিজেপি সরকারকে সরাতে পারলেই এই শহিদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে।
আরও খবরলক্ষ্য ছাব্বিশ, বার্তা সুব্রতর: ধর্মতলার শহিদ মঞ্চ থেকে অপমানের জবাব দাবি মমতাবালার

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...