Friday, June 5, 2026

চোট পেয়ে ছিটকে গেলেন নীতিশ-অর্শদীপ, দলে এলেন কম্বোজ

Date:

Share post:

চতুর্থ টেস্টে নামার আগে একের পর এক ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য আকাশদীপ (Akashdeep) ইতিমধ্যেই অনিশ্চিত। তাঁর জায়গায় যে বোলারকে ভাবা হচ্ছিল সেই অর্শদিপ সিং (Arshdeep Singh) ও এবার ছিটকে গেলেন চতুর্থ টেস্ট থেকে। বেকেনহ্যামে আঙুলে চোট পেয়েছিলেন অর্শদীপ সিং। অবশেষে সরকারীভাবেই তাঁর ছিটকে যাওয়ার কথা ঘোষণা করে দিল বিসিসিআই। শুধুমাত্র তিনই নন এবার ভারতীয় দল থেকে ছিটকে গেলেন নীতিশ রেড্ডিও (Nitish Reddy)।

ভারতীয় –এ দলে থাকা অনসুল কম্বোজকে (Ansul Kamboj) দলে নিল ভারতীয় দল। এই মুহূর্তে ইংল্যান্ডেই ছিলেন এই তরুন পেসার। ম্যাঞ্চেস্টার ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে তাঁর ওপরই ভরসা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বুমরাহ, মহম্মদ সিরাজের পাশে এই তরুণ পেসার চমক দেখাতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। তবে ভারতীয় শিবিরে যে বেশ চিন্তা মেঘ দেখা দিয়েছে তা বেশ স্পষ্ট।

অর্শদীপ সিং (Arshdeep Singh) ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে থাকলেও, দেশে ফিরে আসছেন নীতিশ কুমার রেড্ডি। অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন নীতিশ রেড্ডি (Nitish Reddy)। আর তাতেই এবারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজি যাত্রা শেষ নীতিশের।

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের যে দল গঠন করা নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়ছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ভারতের বোলিং লাইনআপ সাজানো নিয়েই চলছে জোর জল্পনা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...