Thursday, June 25, 2026

ব্রজবাসীকে নিয়ে একুশের মঞ্চ থেকে NRC ইস্যুতে বিজেপিকে ধুয়ে দিলেন দলনেত্রী 

Date:

Share post:

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের শহিদ তর্পণের মঞ্চ থেকে আরও একবার বাংলা ভাষা ও বাঙালিকে হেনস্থা ও অপমানের বিরুদ্ধে সুর চড়ালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বিগত কয়েকদিন ধরেই বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অপমান ও হেনস্থা করা হচ্ছে। বাংলা ভাষা বললেই বাংলাদেশি তকমা দিয়ে জেলে ভরে দিচ্ছে। কাউকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধেই এবার লড়াই হবে বৃহত্তর আকারে। আর সেটা সীমাবন্ধ থাকবে না রাজ্যের মধ্যে। দিল্লি পর্যন্ত যাবে সেই আন্দোলন ও প্রতিবাদের রেশ। এদিন একুশের সভামঞ্চ থেকে এটাই স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে কেন অসম সরকার NRC নোটিশ দিয়েছে সে নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিয়ে মঞ্চে উঠে তিনি বলেন, “বাংলা বলায় জেলে ভরে দিচ্ছেন, আগামীদিনে মানুষ আপনাদের জেলে ভরে দেবে। অন্তত ১ হাজার মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরেছে। NRC আমরা মানবো না, এই আইন বাতিল করাবোই। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া ভোট দাও, আর ভোট চলে গেলে অত্যাচার।”

আরও পড়ুন- ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা: মৃত ১৯ জন, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...