Saturday, June 6, 2026

উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনকড়ের! কেন এই সিদ্ধান্ত?

Date:

Share post:

দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকড়। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।

দায়িত্ব নেওয়ার মাত্র তিন বছরের মাথায় ধনকড়ের এই আকস্মিক সিদ্ধান্তে দেশের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। চিকিৎসকদের পরামর্শেই সক্রিয় রাজনীতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। রাষ্ট্রপতির দফতর সূত্রে খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যেই তাঁর পদত্যাগ গ্রহণ করেছেন। উল্লেখ্য, ২০২২ সালের ১১ আগস্ট ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জগদীপ ধনকড়।এই মুহূর্তে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ খালি হওয়ায় নতুন উপরাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন- স্কুলের ক্লাসরুম থেকে সিঁড়ি সর্বত্র লাগাতে হবে সিসিটিভি: নির্দেশ CBSE-র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...