ফ্রিজে জেঠিমার দেহ রেখে বিয়ে! যুবকের কাণ্ড ঘিরে চাঞ্চল্য দাসপুরে

ফ্রিজে রাখা জেঠিমার মৃতদেহ! এই অবস্থাতেই বিয়ে সারলেন পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাসপুরের চাঁইপাট বেলডাঙা গ্রামের এক যুবক। যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সোমবার দুপুরে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় গ্রামের বাসিন্দা রিতা আলুর। মঙ্গলবারই ছিল পরিবারেরই এক সদস্য সরোজ আলুর ছেলে সৌরেন আলুর বিয়ে। সম্পর্কের দিক থেকে রিতা ছিলেন সৌরেনের জ্যেঠিমা। পরিবারের দাবি, মৃত রিতার ছয় মেয়ে সকলেই বাইরে থাকেন। তাঁদের আসতে সময় লাগবে বলেই মৃতদেহ সংরক্ষণের জন্য বাড়ি থেকে কিছুটা দূরে এলাকার একটি ক্লাবঘরের ফ্রিজে রাখা হয় দেহ।
Sponsored

এদিকে, জ্যেঠিমার মৃতদেহ ফ্রিজে রেখে বিয়েতে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয় গুঞ্জন ও শোরগোল। অনেকেই ঘটনাটিকে ‘অমানবিক’ বলে কটাক্ষ করেন। তবে পরিবারের সদস্যদের বক্তব্য, পরিস্থিতির চাপে এবং সামাজিক বাধ্যবাধকতার কারণেই ‘বুকে পাথর চাপা’ দিয়ে বিয়ের আয়োজন করতে হয়েছে। পরিবারের দাবি, আনন্দ নয়, গভীর শোকের আবহেই বিয়ে সম্পন্ন হয়েছে। আরও পড়ুন: জন্ম শংসাপত্রে ‘বেনিয়মে’ কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের
Sponsored

মৃতদেহ ক্লাবঘরে রাখাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। ক্লাবের এক সদস্য জানান, এইভাবে কোনও অনুষ্ঠান বাড়ির সঙ্গে যুক্ত জায়গায় মৃতদেহ রাখা যায় না এবং অবিলম্বে তা সরিয়ে নেওয়া উচিত। তাঁর দাবি, বিষয়টি ইতিমধ্যেই থানাকে জানানো হয়েছে। অন্যদিকে, রিতার পরিবার ও আত্মীয়দের বক্তব্য, মঙ্গলবার বিয়েবাড়ির প্রীতিভোজ রয়েছে। বুধবার মৃতের মেয়েরা গ্রামে পৌঁছনোর পরই দাহক্রিয়া সম্পন্ন করা হবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
