Saturday, June 27, 2026

হোটেলের ঘর থেকেই দেখা যাবে ক্রিকেট ম্যাচ, তাক লাগিয়ে দিচ্ছে নতুন স্টেডিয়াম

Date:

Share post:

খেলা শেষ হলে হোটেলে ফেরার তাড়া নেই, বরং হোটেলের বারান্দা থেকেই দেখা যাবে ক্রিকেট ম্যাচ। না, বিদেশের কোনও জায়গা নয়, খোদ ভারতেই হচ্ছে এমন স্টেডিয়াম।

রাজস্থানের উদয়পুরে (Udaypur)তৈরি হয়েছে র‌্যাডিসন ব্লু মিরাজ স্টেডিয়াম। এটা ভারতের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম (Cricekt Stadium) যেটির সঙ্গে রয়েছে ফাইভ স্টার হোটেল। উয়দপুরের নথদোয়ারায় মিরাজ গ্রুপ এই স্টেডিয়াম ও হোটেল তৈরি করেছে। স্টেডিয়ামটি হচ্ছে অত্যাধুনিক।

এই স্টেডিয়ামে একসঙ্গে ৫০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন। পাশাপাশি স্টেডিয়ামের মধ্যেই থাকছে হোটেলে। তবে কোনও সাধারণ হোটেল নয় একেবারে পাঁচতারা। ২৩৪টা লাক্সারি রুম এবং স্যুট। হোটেলের ৭৫ শতাংশ রুম থেকে সরাসরি ম্যাচ দেখা যায়।

এই ক্রিকেট স্টেডিয়াম তৈরির দায়িত্বে ছিল রাজস্থান ক্রিকেট সংস্থা (আরসিএ)। স্টেডিয়াম তৈরিতে মোট ২৯০ কোটি টাকা লেগেছে। স্টেডিয়াম তৈরির কাজ শেষ এবং বিসিসিআই-র অনুমোদন লাগবে। বোর্ডের সবুজ সংকেত পেলেও আন্তর্জাতিক ম্যাচ হতে আরও সময় লাগবে। যদিও এই মাঠে এশিয়ান লেজেন্ডস লিগের ম্যাচ আয়োজন হয়েছে। ম্যাচের দিন হোটেল রুম ভাড়া দেওয়া হবে।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...