Wednesday, May 20, 2026

বিরাটদের উপার্জনের অঙ্ক ফাঁস করলেন শাস্ত্রী

Date:

Share post:

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড়লোক ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI)। আর তাঁর অধীনে থাকা ক্রিকেটাররাও যে বড়লোক হবে সেটা বলাই বাহুল্য। এর মাঝেই বিরাট কোহলি (Virat Kohli) থেকে মহেন্দ্র সিং ধোনিদের (MS Dhoni) আয় সর্বসমক্ষে। আর সেই তথ্যই ফাঁস করে দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। মাইকেল ভনের সঙ্গে একটি আলোচনায় বিরাট কোহলিদের আয়ের তথ্য কার্যত সকলের সামনে এনে দিলেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার।

বোর্ডের চুক্তিতে থাকায় যেমন একটা টাকা পান ক্রিকেটাররা। তেমনই আইপিএলের খেলার সৌজন্যেই তাদের ভাঁড়ার পূর্ণ থাকে। সেইসঙ্গে রয়েছে বিজ্ঞাপনও। প্রাক্তন ভারতীয় কোচের মতে এই মুহূর্তে বিরাট কোহলিদের আয়ের পরিমান যদি ১০০ কোটিও ছাড়িয়ে যায় তাহলে হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। আর সেই অঙ্ক দেখার পরই কার্যত চমকে গিয়েছে সকলে।

মাইকেল ভনের সঙ্গে একটি আলোচনায় রবি শাস্ত্রী (Ravi Shastri) জানিয়েছেন, “ভারতীয় ক্রিকেটাররা এই মুহূর্তে প্রচুর অর্থ উপার্জন করে। বিশেষ করে এখন তারা বহু বিজ্ঞাপনও করেন। সেখান থেকেও বহু অর্থ তারা উপার্জন করছেন। আমার মতে সেটা সর্বোচ্চ ১০০ কোটি টাকা হতে পারে। আপনারা হিসাব করে নেবেন প্রায় ১০ মিলিয়ন পাউন্ডের মতো পারে অঙ্কটা”।

মহেন্দ্র সিং ধোনি খেলা থেকে অবসর নিয়েছেন। কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মারা এখনও পর্যন্ত খেলছেন। তাদের উপার্জন যে কার্যত আকাশছোঁয়া তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...