Sunday, May 17, 2026

ফেসবুক ভিউজে ‘একুশে জুলাই’-এর কাছে পর্যুদস্ত মোদির দুর্গাপুর সভা! 

Date:

Share post:

ফেসবুক লাইভে ভিউজের নিরিখে স্পষ্ট বার্তা দিল বাংলা। প্রধানমন্ত্রীর দুর্গাপুরের জনসভার মুখ থুবড়ে পড়া পরিসংখ্যানের সামনে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ যেন রাজ্যের জনসমর্থনের প্রতিচ্ছবি হয়ে উঠল। শুধু মাঠভর্তি লক্ষাধিক কর্মী-সমর্থকই নয়, টিভি এবং ডিজিটাল মাধ্যমে বাংলার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

শুধুমাত্র ফেসবুক লাইভেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে ২৪ ঘণ্টার মধ্যে ভিউজ ছাড়িয়েছে ৮৪ লক্ষ। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গাপুর সভার ফেসবুক লাইভ ভিডিওতে দেখা গেছে মাত্র ২৮ হাজারের কিছু বেশি ভিউজ। পরে বিজেপি ও মোদির অফিশিয়াল পেজ মিলিয়ে চারদিনে এই সংখ্যা কোনওরকমে পৌঁছেছে সাড়ে ২৮ লক্ষে।

এই বিস্তারত ফারাককে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে এক পোস্টে লেখেন, “বাংলার মানুষই ভোট-ভিখারি প্রধানমন্ত্রীর অওকাত বুঝিয়ে দিয়েছেন। বিজেপির হাজার হাজার কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও আমরা বাংলার কর্মীদের নিবেদিত প্রচেষ্টায় এই সাড়া পেয়েছি।”

দেবাংশু আরও বলেন, “বিজেপির আইটি সেলে গোটা দেশের শক্তি কাজ করে, অথচ আমাদের স্বল্প সামর্থ্যেও আমরা মানুষের মন জয় করছি। একুশে জুলাইয়ের মতো রাজনৈতিক সভা যে এখনো জনসচেতনতার মাপকাঠি—তা আরও একবার প্রমাণ করল বাংলার মানুষ।”

আরও পড়ুন- শিশু কল্যাণে রাজ্যের অগ্রগতি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় ইউনিসেফ প্রতিনিধি ম্যাকক্যাফ্রি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...