Monday, March 23, 2026

রোগের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ, প্রয়াত ‘ব্ল্যাক সাবাথ’-এর ফ্রন্টম্যান ওজি অসবোর্ন

Date:

Share post:

পার্কিনসন রোগের সঙ্গে বহুদিন ধরে লড়াইয়ের পর অবশেষে ব্যর্থ হলেন হেভি মেটাল মিউজিকের প্রতিষ্ঠাতা এবং ‘রিয়েলিটি টিভি’র স্বনামধন্য ব্যক্তিত্ব ওজি অসবোর্ন (Ozzy Osbourne)। মঙ্গলবার প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পরিবারের তরফে বিবৃতি দিয়ে ইংরেজ গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

দুই বছর ধরে শারীরিক অসুস্থতায় ভোগার পর ২০২০ সালের জানুয়ারিতে অসবোর্ন ঘোষণা করেন যে তিনি পার্কিনসন রোগে আক্রান্ত হয়েছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জানান যে তিনি ২০১৮ সালের একটি দুর্ঘটনায় মেরুদণ্ডের আঘাতের কারণে ভ্রমণ থেকে অবসর নিচ্ছেন। চলতি বছরের গত ৭ই জুলাই হেভি মেটাল মিউজিকের কিংবদন্তি ব্যান্ড ‘ব্ল্যাক সাবাথ’ ব্যান্ডমেটদের সাথে শেষবারের মত মঞ্চে উঠেছিলেন ওজি অসবোর্ন। ইংল্যান্ডের বার্মিংহামে ‘ব্যাক টু দ্য বিগিনিং’ শিরোনামের এই কনসার্টটিকে অসবোর্নের ‘বিদায়ী পারফরম্যান্স’ হিসেবে ঘোষণা করা হয়। তার সাথে ব্যান্ডটিরও শেষ পারফরমেন্স হিসেবে ঘোষণা করা হয়েছিল। এদিন ব্ল্যাক সাবাথের ‘আয়রন ম্যান’, ‘এন.আই.বি.’ এবং ‘ওয়ার পিগস’ এর মতো গানগুলো আসর জমিয়ে দেয়। অসবোর্ন তার একক পারফরম্যান্সে ‘ক্রেজি ট্রেন’, ‘মিস্টার ক্রোলি’ এবং ‘মামা, আই’ম কামিং হোম’ গানগুলো এদিন পরিবেশন করেন। স্মৃতিচারণায় তাঁর অনুরাগীরা।

Related articles

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...