Monday, May 4, 2026

বিধানসভায় বিশেষ অধিবেশন: ভিনরাজ্যে বাংলাভাষী শ্রমিক নিগ্রহ নিয়ে আলোচনা

Date:

Share post:

বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপরে নিগ্রহের অভিযোগ নিয়ে আলোচনা করতে রাজ্য বিধানসভার (Assembly) বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। ৮ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত বিধানসভার ওই বিশেষ অধিবেশন চলতে পারে বলে পরিষদীয় দফতর সূত্রে খবর। পরিযায়ী শ্রমিক সংক্রান্ত প্রস্তাব ছাড়াও চারটি গুরুত্বপূর্ণ বিল ওই অধিবেশনে পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে। পরিষদীয় এবং আইন দফতরের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা চলছে। বিলগুলির খসড়া চূড়ান্ত হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) আনুষ্ঠানিকভাবে অধিবেশনের ঘোষণা করবেন।

২১ জুলাই শহিদ দিবসের সমাবেশে এই প্রসঙ্গেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, “পরিযায়ী বাঙালিদের উপর ভাষাগত সন্ত্রাস চালাচ্ছে বিজেপি।” একইসঙ্গে ঘোষণা করেন ‘ভাষা আন্দোলন’-এর। ২৭ জুলাই থেকে রাজ্যজুড়ে শুরু হবে এই আন্দোলন। মমতার হুঁশিয়ারি, “বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী মানুষদের উপর নিপীড়ন বন্ধ না হলে, বৃহত্তর আন্দোলনের ঢেউ উঠবে দিল্লিতেও।”

সেই সুরেই সোমবার থেকেই সংসদের অধিবেশনে আরও বেশি করে বাংলা ভাষায় কথা বলবেন তৃণমূল সাংসদরা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন, “সংসদে ভাষান্তরকের ব্যবস্থা রয়েছে। যে কোনও সাংসদ অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে নিজস্ব মাতৃভাষায় কথা বলার জন্য লিখিতভাবে জানালে, তা অনুবাদ করে শোনা যায়।”

এর আগেই কলকাতায় ভাষা-নিপীড়নের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল। এবার বোলপুরে আরও একটি বৃহৎ মিছিলের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির পথে বৃহত্তর প্রতিবাদ কর্মসূচির ইঙ্গিতও মিলেছে।

এই আবহেই আগস্টের শুরুতেই বিধানসভায় (Assembly) বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যের দাবি, পরিযায়ী শ্রমিকদের উপর ভাষাগত বৈষম্য এবং নিগ্রহের বিরুদ্ধে এই লড়াই শুধুই এক রাজ্যের নয়, জাতীয় স্তরের প্রশ্ন হয়ে উঠছে।
আরও খবর১৯৫৬-র বীরভূমের দলিল দেখেও দিল্লিতে ‘বাংলাদেশি’ তকমা! মমতার দিকে তাকিয়ে সুইটির পরিবার

Related articles

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে