Friday, June 26, 2026

রুটের দুরন্ত ইনিংসে ব্যাকফুটে ভারত

Date:

Share post:

ভারতীয় (India) ব্যাটাররা যে পিচে কার্যত হিমশিস খেল, সেখানেই দুরন্ত ফর্মে ইংল্যান্ডের (England) ব্যাটাররা। ব্যর্থ ভারতীয় দলের বোলাররাও। তৃতীয় দিনের শেষে অনেকটাই ব্যাকফুটে ভারতীয় দল। বিরাট কোনও মিরাকেল না হলে যে ম্যাচের রাশ ভারতের দিকে আসবে না তা কার্যত স্পষ্ট। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ৭ উইকেটে ৫৪৪। লিড ১৮৬ রানের। চতুর্থ দিন যে ভারতের সামনে চ্যালেঞ্জটা আরও কঠিন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের সমস্ত ব্যাটাররাই যেখানে চূড়ান্ত ব্যর্থ। সেখানে ভারতের বিরুদ্ধে দুরন্ত ইনিংস জো রুটের (Joe Root)। তাঁর ১৫০ রানের ইনিংসে ভর করেই কার্যত ইংল্যান্ডের বড় রানের ইনংসটা পাকা হয়ে গিয়েছে। এছাড়া জ্যাক ক্রলি এবং বেন ডাকেটের ইনিংসটা তো রয়েছেই।

দ্বিতীয় দিন ইংল্যান্ডের দুই উইকেট তুলতে পেয়েছিলেন ভারতীয় দলের বোলাররা। তৃতীয় দিন বুমরাহ(Jasprit Bumrah), থেকে সিরাজ (Mohammed Siraj), সকলেই রুটের (Joe Root) সামনে কার্যত অসহায় ছিলেন। অভিষেক হওয়া অনসুল কম্বোজও(Ansul Kamboj) কেরিয়ারের প্রথম ম্যাচে কোনওরকমের চমক দেখাতে ব্যর্থ হয়েছেন।

তৃতীয় দিনের শেষে ক্রিজে অপরাজিত রয়েছেন বেন স্টোকস ৭৭ রানে। ভারতের সামনে এই ম্যাচ মরণ-বাঁচনের। কিন্তু ব্রিটিশ বাহিনী যে সেই ম্যাচ সহজেই নিজেদের দখলে নিয়ে ফেলেছেন তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...