Monday, June 1, 2026

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, ভারত-পাক ম্যাচ নিয়ে জল্পনা

Date:

Share post:

অবশেষে জট কাটল। সংযুক্ত আরব আমিশাহীতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ ( Asia Cup)। শনিবার নিজস্ব এক্স হ্যান্ডেলে নিজেই এই কথা ঘোষণা করে দিয়েছেন এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি (Mohsin Nakvi)। তবে ভারত বনাম পাকিস্তান (INDvPAK) ম্যাচ কবে হবে তা অবশ্য এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে জানা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই এশিয়া কাপের (Asia Cup) সম্পূর্ণ সূচী ঘোষণা হতে চলেছে।

এবারের এশিয়া কাপ (Asia Cup) ভারতে হওয়ারই কথা ছিল। কিন্তু পহেলগাম ঘটনা হওয়ার পর পাকিস্তানিদের ভারতে আসার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুধু তাই নয় ভারতও পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজে নেই। এমন পরিস্থিতিতে এশিয়া কাপ হওয়া নিয়েই একটা সমস্যা দেখা দিয়েছিল। এমনকি বিসিসিআইয়ের তরফে বাংলাদেশে বৈঠকে না অংশগ্রহন করার কথাও জানিয়ে দেওয়া হয়েছিল।

যদিও শেষপর্যন্ত ভার্চুয়ালি সেই বৈঠকে যোগ দিয়েছিলেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা। আগামী সেপ্টেম্বরের ৯ থেকে ২৮ তারিখ পর্যন্ত হবে এবারের এশিয়া কাপ। সেখানেই সব মিলিয়ে আটটি দল অংশগ্রহন করছে। তবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মহসিন নাকভি তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “এশিয়া কাপের সূচি জানাতে পেরে আমি খুবই খুশি। সংযুক্ত আরব আমিরশাহীতে হবে এই প্রতিযোগিতা। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা”।

বিসিসিআইয়ের তরফেও এখনও পর্যন্ত সূচী জানানো হয়নি। কিছু কাজ এখনও বাকি রয়েছে। আগামী বছরেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে এই এশিয়া কাপকেই তার প্রস্তুতি পর্ব হিসাবে দেখা হচ্ছে।

Related articles

প্রয়াত কিংবদন্তি শিল্পী সুমন কল্যাণপুর, শোকের ছায়া সাংস্কৃতিক জগতে 

যিনি গানে গানে বলেছিলেন, "মনে করো আমি নেই বসন্ত এসে গেছে", সেই কিংবদন্তি শিল্পী বিদায় নিলেন ভরা গ্রীষ্মে।...

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...