Tuesday, April 7, 2026

নবান্ন অভিযানের অনুমতি দিল না হাওড়া সিটি পুলিশ, আইন অমান্য করলে কড়া ব্যবস্থা

Date:

Share post:

আগামী সোমবার, ২৮শে জুলাইয়ের নবান্ন অভিযানের অনুমতি দিল না হাওড়া সিটি পুলিশ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, গত ১২ জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা, চাকরি প্রার্থী ও চাকরিজীবীদের পক্ষ থেকে এই কর্মসূচির জন্য অনুমতি চাওয়া হয়েছিল। তবে নিরাপত্তা ও জনস্বার্থের কথা মাথায় রেখে পুলিশ ওই কর্মসূচির অনুমোদন দেয়নি।

নগরপাল জানান, ১৫ জুলাই চিঠি দিয়ে আন্দোলনকারীদের এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এরপরও যদি কেউ কর্মসূচি পালন করেন, তবে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।” প্রবীণ ত্রিপাঠী আরও জানান, মঙ্গলাহাটের ব্যবসায়ী সমিতি হাইকোর্টে মামলা করেছিল, যেখানে পুলিশকে পার্টি করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী হাটের দিনে মঙ্গলাহাট চত্বরে কোনও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

ব্যবসায়ী সমিতির বক্তব্য, নবান্ন অভিযানের জেরে পরপর দুই সপ্তাহ হাটের দিনে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। প্রশাসনের তরফে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ ছিল, ফলে বাধ্য হয়েই তারা আদালতের দ্বারস্থ হন। আদালতের নিষেধাজ্ঞা তাদের স্বস্তি দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে ২৮শে জুলাই নবান্ন অভিযান হলে পুলিশ যে কঠোর পদক্ষেপ নিতে চলেছে, তা স্পষ্ট করে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন – আটকে রেখে অকথ্য অত্যাচার! চাপে পড়ে অবশেষে মুক্ত গুরগাঁওয়ে আটক বাংলার শ্রমিকরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...