Sunday, June 14, 2026

আটকে রেখে অকথ্য অত্যাচার! চাপে পড়ে অবশেষে মুক্ত গুরগাঁওয়ে আটক বাংলার শ্রমিকরা

Date:

Share post:

বাংলায় কথা বলাও আজকাল যেন ভীষণ অপরাধ। গুরুগাঁওয়ে (Gurgaon) বাংলার ৩০ পরিযায়ী শ্রমিককে (migrant labours) আটক করে লাগাতার অকথ্য অত্যাচার বিজেপি পুলিশের। তারপর বাংলা ভাষা ও বাঙালিদের উপর বিজেপির পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তৃণমূল-সহ বিরোধী সাংসদদের বিক্ষোভে সংসদ ভবন উত্তাল হওয়ায় চাপে পড়ে সেই শ্রমিকদের ছেড়ে দিল পুলিশ। শুক্রবারই তাঁদের মুক্তি দিতে বাধ্য হয়েছে বিজেপির ঝান্ডাধারী পুলিশবাহিনী।

বাংলা বলার অপরাধে বাংলার বিভিন্ন জেলার বাসিন্দা ৩০ শ্রমিককে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তুলে নিয়ে গিয়ে গুরগাঁওয়ের ডিটেনশন ক্যাম্পে (detention camp) আটকে রাখা হয়েছিল। কিন্তু সংসদে তৃণমূল-সহ বিরোধী জোটের তীব্র প্রতিবাদেই মুক্তি পেল তাঁরা। ইতিমধ্যেই আটকে থাকা শ্রমিকরা বাংলায় ফিরে আসছেন। এখানেই তৃণমূলের প্রশ্ন, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও কেন আটক করে অত্যাচার বাংলার শ্রমিকদের? বাংলাদেশি খোঁজার নামে বাংলার বাসিন্দাদের হেনস্থা কেন? বাংলায় কথা বলার জন্য তাঁদের উপর যে অত্যাচার হয়েছে, তা যেমন অগণতান্ত্রিক তেমনই অমানবিক! এই অত্যাচারের জবাব ইঞ্চিতে-ইঞ্চিতে গণতান্ত্রিক উপায়ে দেবে আপামর বাংলা।

আরও পড়ুন: কেন্দ্রের চা-বাগানের ক্রেশ যেন টিনের গোয়াল! ভিডিও দিয়ে মিথ্যাচার ফাঁস ঋতব্রতর

অন্যদিকে, ৪টি বিজেপি-শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় আটক হওয়া নদিয়ার ১০৭ জন পরিযায়ী শ্রমিককে উদ্ধার করল কৃষ্ণনগর পুলিশ জেলা। আটক শ্রমিকদের মুক্তির জন্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, গুরগাঁও পুলিশের সঙ্গে যোগাযোগ রাজ্য পুলিশের। বিজেপির স্বৈরাচারী পুলিশের হাতে অত্যাচারিত নদিয়ার শ্রমিকদের ঘরে ফেরাতে জোর তৎপর কৃষ্ণনগর পুলিশ।

বেআইনিভাবে গুরুগ্রামে বাংলাভাষী শ্রমিকদের আটক করে রাখার পরে উল্টে বাংলার উপর দায় চাপানোর চেষ্টা চালিয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি। পাল্টা নবাব সিং সাইনিকে নয় প্রশ্ন তৃণমূল সাংসদ তথা পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলামের। সাংসদ প্রশ্ন তোলেন, ভারতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া কী অপরাধ? যদি তা না হয় তবে কেন বাংলার শ্রমিকদের পুলিশ দিয়ে হেনস্থা?

বাংলার অস্মিতা রক্ষায় বিজেপি সরকারগুলির উদ্দেশ্য প্রণোদিত অত্যাচারের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল। তার আগে বিজেপি মুখ্যমন্ত্রীকে বাংলা নিয়ে সামিরুল প্রশ্ন করেন, যদি বাংলায় কথা বললেই তারা বাংলাদেশী হয় তবে কী মুখ্যমন্ত্রী সাইনি রবীন্দ্রনাথকে চেনেন না, যিনি দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন রচনা করেছিলেন। সেই সঙ্গে স্পষ্ট করে দেন, যে ঘৃণা ও হিংসার রাজনীতির প্রচার তিনি করতে চাইছেন তার যোগ্য জবাব বাংলার মানুষ দেবেন।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...