Saturday, May 16, 2026

টলিউডে সমন্বয় বাড়াতে উদ্যোগ স্বরূপের, শুরু ইন্দ্রপুরী স্টুডিওর আধুনিকীকরণের কাজ

Date:

Share post:

কলাকুশলীদের কাজের পরিবেশ আরও উন্নত ও মানবিক করতে বড় পদক্ষেপ নিল টেকনিশিয়ান ফেডারেশন। শনিবার থেকে শুরু হল ইন্দ্রপুরী স্টুডিওর আধুনিকীকরণের কাজ। আগামী ৭০ দিনের মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ হবে ক্যান্টিন, শৌচালয় ও শুটিং সরঞ্জাম রাখার গোডাউন নির্মাণ। এই উদ্যোগের পেছনে রয়েছে সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ, প্রোডিউসার ও ফেডারেশনের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠক। শনিবার ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সরেজমিনে ইন্দ্রপুরী স্টুডিও পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন স্টুডিও কর্ণধার তেজেশ দোশি, প্রযোজক নিশপাল সিং রানে, নীতীশ শর্মা ও নীলাঞ্জনা শর্মা-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের প্রযোজকরা।

ফেডারেশন সভাপতি জানান, “শুটিং ইউনিটের কলাকুশলীদের সুস্থ-সুন্দর কাজের পরিবেশ ফিরিয়ে দিতে আমরা প্রথম থেকেই সচেষ্ট। প্রোডিউসাররাও সহযোগিতা করছেন, আমরা টেকনিশিয়ানদের পক্ষ থেকেও সাধ্যমতো সাহায্য করছি।”

বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী—

• ৭ দিনের মধ্যে স্টুডিও সাফাইয়ের কাজ শেষ হবে এবং ফায়ার সার্টিফিকেট জমা দেবে কর্তৃপক্ষ।

• এক মাসের মধ্যে তৈরি হবে নতুন শৌচালয়, যেখানে মহিলাদের জন্য থাকবে পৃথক ব্যবস্থা।

• ২০ দিনের মধ্যে ক্যান্টিন সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হবে।

• ৩০ দিনের মধ্যে স্টুডিও কর্তৃপক্ষ নির্মাণ করবে পৃথক গোডাউন।

এছাড়াও, ফেডারেশন সভাপতির হস্তক্ষেপে ফ্লোরের বাইরের শুটিংয়ের ভাড়া অর্ধেক করা হয়েছে এবং নির্দিষ্ট জোন ছাড়া স্টুডিওর কোথাও ধূমপানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পদক্ষেপে কলাকুশলীদের কাজের পরিবেশে এক নতুন দিগন্তের সূচনা হবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন – ফের মুর্শিদাবাদে খুন তৃণমূল সমর্থক, অভিযোগ বিজেপির বিরুদ্ধে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...