Thursday, June 25, 2026

গিল-রাহুলের লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভারত

Date:

Share post:

প্রথম ইনিংসে না পারলেও, দ্বিতীয় ইনিংসে শুভমন গিল (Shubman Gill) এবং কেএল রাহুলের (KL Rahul) লড়াই শুরু। তাদের চওড়া ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ১৭৪। ইংল্যান্ডের থেকে এখনও অবশ্য ১৩৭ রান পিছিয়ে রয়েছে ভারতীয় দল। ক্রিজে গিল (Shubman Gill) অপরাজিত ৭৮ রানে, সঙ্গে কেএল রাহুল দাঁড়িয়ে ৮৭ রানে। সবকিছু ঠিকঠাক চললে ম্যাচ যে ড্রয়ের পথে তা বলাই যায়।

ভারতের বিরুদ্ধে এদিন রানের পাহাড় গড়ে তুলেছিল ইংল্যান্ড। জো রুটের (Joe Root) ১৫০ রানের ইনিংস তো রয়েছেই। চতুর্থ দিন প্রায় দুই বছরের খরা কাটিয়ে সেঞ্চুরি ইনিংস খেলেন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ইংল্যান্ড থামে ৬৬৯ রানে। ভারতের সামনে তাদের লিড ছিল ৩১১ রানের।

হাতে মাত্র দেড় দিন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন একটা ভালো পার্টনারশিপের। কিন্তু শুরুতেই ধাক্কা। শূন্য রানের মধ্যেই দুই উইকেট খোয়ায় ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও সাই সূদর্শন (Sai Sudarshan) ফিরে যান শূন্য রানেই। শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল ভারত।

সেই জায়গা থেকেই লড়াই শুরু কেএল রাহুল এবং অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill)। পরিস্থিতিতে সামাল দেওয়ার পাশাপাশি ধীরে ধীরে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু করেন তারা। এরপর আর ভারতের একটিও উইকেট তুলতে পারেননি ব্রিটিশ বোলাররা। দিনের শেষে ১৭৪ রানের পার্টনারশিপ তৈরি করেছে ফেলেছে গিল ও রাহুল। পঞ্চম দিন এই জায়গা থেকেই শুরু করবেন তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তাদের প্রতিরোধটা আরও জোরালো করতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...