Saturday, May 16, 2026

প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গোটা বিশ্ব তাঁকে মিসাইল ম্যান বলেই চেনে। আর ভারতে তিনি চিরস্মরণীয় ব্যতিক্রমী রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম (A P J Abdul Kalam) হিসাবে। একদিকে তিনি ছিলেন একজন স্বনামধন্য বিজ্ঞানী, অন্যদিকে লেখক এবং সমাজবিদ। জীবদ্দশায় পেয়েছেন একাধিক পুরষ্কার। অগ্নি এবং পৃথ্বীর মতো মিসাইল তৈরির কারিগর হিসাবেই তাঁর মিসাইল ম্যান (Missile Man) স্বীকৃতি। রবিবার তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কর্মজীবনে ডিআরডিও-র হভারক্রাফ্ট প্রকল্প পরিচালনা করেন তিনি। ১৯৬২ সালে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগ দেন। রোহিনী তথা SLV3 উপগ্রহ সফলভাবে উৎক্ষেপন করেন, পৃথিবীর কক্ষপথে স্থাপনও করেন। বিজ্ঞানী রাজা রামান্নার সঙ্গে যৌথভাবে ভারতের প্রথম পারমানবিক ক্ষেপনাস্ত্র তৈরি করেন তিনি।

আরও পড়ুন: মিলল না কাঠ! রাজস্থানে স্কুল ভেঙে মৃত শিশুর অন্তিম সংস্কার টায়ার জ্বালিয়ে

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ‘ভারতরত্ন’ ডঃ এপিজে আব্দুল (A P J Abdul Kalam) কালামের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তিনি একজন মহান বিজ্ঞানী এবং একজন আদর্শ মানুষ ছিলেন। তাঁর জীবন আজও আমাদের অনুপ্রাণিত করে।

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...