Friday, June 5, 2026

ক্রাচ নিয়ে স্টেডিয়ামে ঋষভ পন্থ, ব্যাট করা নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

প্রথম ইনিংসে ব্যাটিং করেছেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে কী ব্যাটিং করতে পারবেন ঋষভ পন্থ (Rishabh Pant)! এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। ক্রাচ হাতেই ওয়েল্ড ট্র্যাফোর্ডে এলেন ঋষভ পন্থ। আপাতত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু এই টেস্টে দলের প্রয়োজনে কী পাওয়া যাবে তাঁকে। শোনা যাচ্ছে প্রয়োজন পড়লে ব্যাট হাতে মাঠে নামতে পারেন ঋষভ পন্থ।

চতুর্থ টেস্ট চলাকালীনই পায়ে বড়সড় চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসেই সেই চোট পান ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। আর তার পর থেকেই ঋষভ পন্থকে নিয়ে দেখা দিয়েছি আশঙ্কা। এরপর অবশ্য সেই আশঙ্কাই সত্যি হয়েছিল। পায়ের পাতায় চিঁড় ধরেছে। আর তাতেই ঋষভ পন্থ কার্যত এই টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছে। আবার এই চতুর্থ টেস্টটাই ভারতীয় দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ।

এই ম্যাচে হেরে গেলেই ভারতের সমস্ত আশা শেষ হয়ে যাবে। সেখানেই শেষপর্যন্ত ঋষভ পন্থ নামতে পারবেন কিনা তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। বিশেষ করে এদিন ম্যাঞ্চেস্টারে ক্রাচ হাতে প্রবেশ করতে দেখা গিয়েছে ভারতীয় দলের এই তারকা উইকেটকিপার ব্যাটারকে।

এই প্রশ্ন ঘোরাফেরা করলেও শোনা যাচ্ছে প্রয়োজন পড়লে ঋষভ পন্থ মাঠে নামতে পারেন। দেশের প্রয়োজন পড়লে এই অবস্থাতেও মাঠে নামতে পারেন তিনি। তবে শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...