Wednesday, May 13, 2026

সংসদে অপারেশন সিন্দুর আলোচনার আগে জোট বৈঠক: বক্তব্য রাখবেন অভিষেক

Date:

Share post:

বিরোধীদের চাপের মুখে অপারেশন সিন্দুর ও সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে সংসদে আলোচনায় বাধ্য হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। সংসদে আলোচনা হলে কোন কোন প্রশ্নে বিদ্ধ করা হবে নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্ত্রিসভাকে, কি হবে বিরোধীদের রণকৌশল – তা নিয়ে আলোচনা করতে সোমবার সকালে বৈঠকে বসছে ইন্ডিয়া জোটের (I.N.D.I.A.) সদস্যরা। বাদল অধিবেশনের শুরুতে বিরোধী দলগুলি বৈঠকে বসলেও দলীয় কর্মসূচি থাকায় যোগ দিতে পারেনি তৃণমূল। সোমবারের বৈঠকে থাকবেন তৃণমূল সাংসদরাও।

সোমবার অপারেশন সিন্দুর (Operation Sindoor) নিয়ে লোকসভার আলোচনায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বক্তব্য রাখবেন। মঙ্গলবার কেন্দ্রের বিজেপির মন্ত্রীরা অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার ও বিরোধীদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য রাজি হয়েছেন। কেন্দ্রের নীতি মেনে বিদেশে ভারতের সমর্থনে বার্তা নিয়ে যাওয়া প্রতিনিধি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অভিষেক। ফলে এই আলোচনায় অভিষেককে সমর্থনের বার্তা বিরোধী জোটের।

আরও পড়ুন: তৃণমূলের চাপে মাথা নোয়ালো কেন্দ্র! সিন্দুর নিয়ে সংসদে আলোচনা সোম ও মঙ্গলে

মোদি সরকার আলোচনার জন্য যে ১৬ ঘণ্টা বেধে দিয়েছে, তাতে আগেই অসন্তোষ প্রকাশ করেছে একাধিক বিরোধী দল। পহেলগাম হামলার (Pahalgam attack) নেপথ্য গাফিলতি থেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor) নিয়ে ট্রাম্পের দাবি প্রসঙ্গে জবাব দাবি করা হবে বিরোধীদের তরফে। ইতিমধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক সংসদে এই সব প্রশ্ন কঠোরভাবে তোলার বার্তা দিয়েছেন। সেই বার্তাকে জোরালো করতে সব বিরোধী দলের সাংসদদের সমর্থন দাবি করছে জোট। সেক্ষেত্রে কংগ্রেস সাংসদদের অনুপস্থিতিতে বিব্রত দল। সোমবার সব সাংসদকে উপস্থিত থাকার হুইপ জারি করা হয়েছে দলের তরফে।

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...