Sunday, May 17, 2026

বোলপুরে ভাষা আন্দোলনে মুখ্যমন্ত্রী: বিকালে হাঁটবেন তিন কিলোমিটার পথ

Date:

Share post:

দেশের কোনও প্রান্তে বাঙালি বা রাজ্যের কোনও বাসিন্দার কোনও সমস্যা হলে পদক্ষেপ নিয়েছে রাজ্যের সরকার। আর এবার বিজেপি পরিকল্পিতভাবে বাংলাভাষীদের বেছে নিয়ে আক্রমণ চালাচ্ছে। আক্রমণ তীব্র, ফলে তার প্রতিবাদও হবে তীব্রতর, রাজ্য জুড়ে। সোমবার সেই প্রতিবাদে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বোলপুরে (Bolpur) মিছিল করে হবে প্রতিবাদ।

রবিবারই সন্ধ্যায় বোলপুর পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের জন্য প্রতিবাদ মিছিলের আগে কথা বলেছেন বীরভূম জেলার তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে। রবিবার তাঁর সঙ্গে দেখা করেন বীরভূম জেলা কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। সোমবার বিকালের মিছিলে জনজোয়ার হতে চলেছে বোলপুরে।

প্রতিবাদ মিছিলের পাশাপাশি বীরভূম জেলা নিয়ে প্রশাসনিক বৈঠকও (administrative meeting) করবেন মুখ্যমন্ত্রী। বেলা ১২টায় বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে হবে প্রশাসনিক বৈঠক।

আরও পড়ুন: বাংলায় অস্তিত্ব সংকটে ভুগবে! নানুরের শহিদ মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ ফিরহাদের

এরপরে বিকাল ৩টে থেকে বোলপুর (Bolpur) শহরে প্রায় তিন কিলোমিটার পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। টুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা হয়ে মিছিল শেষ হবে জামবনী মোড়ে। তার আগে সোমবার সকাল থেকে মিছিলের প্রস্তুতি গোটা শহরজুড়ে।

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...