Sunday, April 26, 2026

সপ্তাহের শুরুতেই কলকাতা মেট্রোয় বিপর্যয়, ব্লু লাইনে বন্ধ কবি সুভাষ পর্যন্ত পরিষেবা

Date:

Share post:

সপ্তাহের প্রথম দিনেই মেট্রো বিভ্রাট। সোমবার দুপুরে যান্ত্রিক ত্রুটির জেরে কলকাতা (Kolkata) মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–কবি সুভাষ) কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন অফিস ফেরত যাত্রীরা।

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চললেও, সেখান থেকেই ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়। কবি সুভাষ পর্যন্ত কোনও ট্রেনই পৌঁছয়নি দুপুর ১টা থেকে। মেট্রো সূত্রে জানা গেছে, ‘ইঞ্জিনিয়ারিং সমস্যা’র কারণে এই বিভ্রাট। পরিস্থিতি স্বাভাবিক করতে জোরকদমে কাজ চলছে, তবে পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।

এদিন দুপুর থেকে সব স্টেশনে ঘোষণা করা হয়, কোনও মেট্রো কবি সুভাষ পর্যন্ত যাবে না। বেশ কয়েকটি ট্রেন বাতিলও করা হয়। বহু যাত্রী শহরতলি বা মফস্বল থেকে কবি সুভাষ স্টেশনে নেমে বাস বা অন্য মাধ্যমে গন্তব্যে যান। সেই সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় যাত্রীদের সমস্যায় পড়তে হয়।

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...