Monday, June 1, 2026

ম্যানহাটনে বন্দুকবাজের হামলা! মৃত ৫, চিকিৎসাধীন একাধিক

Date:

Share post:

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। এবার ঘটনাস্থল নিউইয়র্কের ম্যানহাটন (Manhattan, New York)। সূত্রের খবর ভারতীয় সময় সোমবার গভীর রাতে, বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির কার্যালয়ে ঢুকে এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সংশ্লিষ্ট অফিসে থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। আততায়ীর গুলিতে পুলিশসহ চারজন প্রাণ হারান। পরবর্তীতে হামলাকারীর মৃত্যুর খবর মেলে।

নিউইয়র্ক পুলিশের তরফে বলা হয়েছে, ম্যানহাটনের মধ্যাঞ্চলে এক ব্যক্তি বন্দুক নিয়ে ঢুকে হঠাৎ করেই গুলি (Midtown Manhattan shooting) চালাতে শুরু করলে প্রথমে ওই অফিসে নিরাপত্তা কর্মীরা এবং পরবর্তীতে পুলিশ সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে প্রতিহত করার চেষ্টা করে। গুলির লড়াইয়ে আততায়ীর মৃত্যু হয়েছে। তবে সেটা পুলিশের গুলিতে নাকি অভিযুক্ত আত্মহত্যা করেছেন সেটা স্পষ্ট নয়। গুলিবিদ্ধ একাধিক। আহতদের হেলিকপ্টারে করে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই হামলার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত চলছে। নিউইয়র্কের মেয়র এরিক এডামস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Related articles

রাজ্যসভা-বিধান পরিষদের ভোটের বিজ্ঞপ্তি জারি: মনোনয়ন-ভোটের দিন ঘোষণা কমিশনের

বিভিন্ন রাজ্যের রাজ্যসভার ২৭টি আসন এবং তিন রাজ্যের বিধান পরিষদের ১৬টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন...

অনটনের সংসার পেরিয়ে মন্ত্রীর চেয়ারে, নজির গড়লেন আউশগ্রামের কলিতা

আউশগ্রামের (Aushgram) সাধারণ এক গৃহবধূ (Housewife) থেকে রাজ্যের মন্ত্রী। কলিতা মাঝির (Kalita Majhi) এই যাত্রাপথ যেন সংগ্রাম আর...

এত বড় বিশ্বাসঘাতকতা! তৃণমূলের প্রতীকে জেতা ঋতব্রত-সন্দীপনকে তুলোধনা কুণালের

বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan Saha) অভিযোগের ভিত্তিতে বিধায়কদের (MLA) সই জাল তদন্ত হচ্ছে।...

ছাত্র রাজনীতি থেকে মন্ত্রী: শুভেন্দুর মন্ত্রিসভায় কে রাজ্যের সর্বকনিষ্ঠ সদস্য

রাজ্যের প্রথম 'ডবল ইঞ্জিন' (BJP Govt.) সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভা সোমবার লোকভবনে শপথ নিলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)...