Tuesday, June 2, 2026

দেওঘরে পুণ্যার্থী বোঝাই বাস-ট্রাকের সংঘর্ষ, মৃত ১৮ কানওয়ার যাত্রী 

Date:

Share post:

শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে বড় দুর্ঘটনা ঝাড়খণ্ডের দেওঘর (Deoghar) জেলার। মঙ্গলবার ভোররাতে জামুনিয়া গ্রামের কাছে বাস ও গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে (Pilgrims collides with truck in Deoghar) মৃত্যু ১৮ জন কানওয়ার যাত্রীর। এই ঘটনায় প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করা হয়েছে। সাংসদ নিশিকান্ত দুবেও (Nishikant Dubey) মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাসটি কার্যত ছিন্নভিন্ন হয়ে যায়। বাসে থাকা যাত্রীদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে এদিন ভোর চারটে নাগাদ বাসটি বৈদ্যনাথ ধামের দিকে যাচ্ছিল।দেওঘর-বাসুকিনাথ সড়কের উপর জামুনিয়া চকের কাছে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, অ্যাম্বুলেন্স ও NDRF-র দল। জোরকদমে শুরু হয় উদ্ধার কাজ। প্রথমে পুলিশের তরফে জানানো হয়েছিল, দুর্ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আহতদের। পরে সেখানে আরও ন’জনের মৃত্যুর খবর মিলেছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। তদন্ত শুরু হয়েছে।

Related articles

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...