Wednesday, June 24, 2026

আবেগতাড়িত সৃঞ্জয় থেকে দেবাশিস, মোহনবাগান দিবসে চাঁদের হাট 

Date:

Share post:

যার হাত ধরে একদিন মোহনবাগান ক্লাবে প্রবেশ, সেই টুটু বোসকে এবার মোহনবাগান রত্ন তুলে দেওয়ার মঞ্চে আবেগতাড়িত সৃঞ্জয় বোস। ছেলে হিসেবে এদিনটাই সবচেয়ে গর্বের দিন সৃঞ্জয় বোসের কাছে। মোহনবাগান দিবস উপলক্ষে এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাঁদের হাট বসেছিল। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পাশাপাশি উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্যায়, মনোজ তিওয়ারীদের মতো তারকারা।

সৌরেন্দ্র ও সৌম্যদীপের গান দিয়ে শুরু এদিনের অনুষ্ঠান। আর গোটা ইনডোর জুড়ে শুধু একটাই আওয়াজ জয় মোহনবাগান, জয় মোহনবাগান । সেই মঞ্চ থেকেই এদিন আগামী দিনে একসঙ্গে চলার বার্তাও দিলেন সৃঞ্জয় বোস, দেবাশিস দত্ত। আবেগতাড়িত সৃঞ্জয় বোস বলেন, আজ যার হাত ধরে মাঠে এসেছি, সেই টুটু বোস অর্থাৎ আমার বাবাকে রত্ন তুলে দেব। একই সঙ্গে অঞ্জন মিত্রকেও আজ আমরা মনে করতে চাই। উনি তো এই রত্ন শুরু করেছিলেন। সমর্থকরাও সবাই এক হয়ে যান, আমরাও হয়ে গেছি। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী সহ প্রসেনজিৎ চট্টোপধ্যায়রা। মোহনবাগান উৎসব ঘিরে এদিন গোটা ইনডোরে ছিল সাজো সাজো রব। শুধু সচিব, সভাপতি নয়, মোহনবাগান দিবসে আবেগ তাড়িত সবাই।

আরও পড়ুন – ভাগ্যিস সংসদে আলোচনা: সোমবারই তিন জঙ্গি নিকেশ নিয়ে বিজেপিকে তোপ সায়নীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...