Friday, June 5, 2026

রাশিয়া শক্তিশালী ভূমিকম্প, সুনামি আছড়ে পড়ল জাপানেও!

Date:

Share post:

পুতিনের দেশে জোরালো ভূমিকম্প (Earthquake in Russia), রিখটার স্কেলে তীব্রতা প্রায় ৮.৮! বুধবার রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ জুড়ে কম্পন অনুভূত হয়। এরপরই আছড়ে পড়েছে সুনামি (Tsunami)। জাপানের (Japan) হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও প্রায় ৪ মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা গেছে। সতর্কতা জারি করা হয়েছে আমেরিকা-সহ প্রশান্ত মহাসাগরের আশপাশের বেশ কয়েকটি দেশেও। মার্কিন আবহাওয়া সংস্থা USGS জানিয়েছে, রাশিয়ার ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯.৩ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রাশিয়ার ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে উপকূলবর্তী এলাকা, উত্তর-পশ্চিম হাওয়াই দীপপুঞ্জ ও কামচাটকা অঞ্চলের কিছু অংশে ৩-৪ মিটার উঁচু ঢেউ-সহ সুনামি লক্ষ্য করা গিয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাসিন্দাদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ভূমিকম্পের বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ( ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। জানা গেছে, তীব্র কম্পনের জেরে বহু মানুষ বাড়ি খালি করে রাস্তায় নেমে আসেন। অনেক বাড়িতে আলমারি উলটে পড়ে, আয়না ভেঙে যায়, ঘর-বারান্দা কেঁপে ওঠে। শহরে বিদ্যুৎ চলে যায় এবং মোবাইল পরিষেবাও বন্ধ হয়ে যাওয়ার খবর মিলেছে।

রাশিয়ার কম্পনের জেরে ইতিমধ্যেই জাপানের উপকূলবর্তী এলাকার কিছু এলাকায়ও সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন। আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার ইতিমধ্যেই আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জের জন্য সরাসরি সুনামি সতর্কতা জারি করেছে। নজরদারি বাড়ানো হয়েছে ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন ও হাওয়াইয়ের পশ্চিম উপকূলেও।

Related articles

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...