Monday, March 23, 2026

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চোর, কয়েক ঘণ্টার মধ্যে ইন্দাসে চুরির কিনারা পুলিশের

Date:

Share post:

সিসিটিভি (CCTV) ফুটেজকে হাতিয়ার করে কয়েক ঘণ্টার মধ্যে বড়সড় চুরির রহস্য ভেদ করল ইন্দাস থানার পুলিশবাঁকুড়া (Bankura) জেলার ইন্দাস থানার ভাটপুকুর বাজারে একটি সোনার গহনার দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্ত সহ আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করেছে চুরি যাওয়া রুপোর (Silver) গহনার একটি বড় অংশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে অন্যান্য দিনের মতোই ভাটপুকুর বাজারে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান ব্যবসায়ী শান্তনু দে। মঙ্গলবার সকালে দোকান খুলতেই চমকে ওঠেন তিনি। দেখা যায়, রাতের অন্ধকারে দোকানের পেছনের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে রুপোর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা।

খবর পেয়ে আকুই ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মঙ্গলবার রাতেই শেখ মনিরুল ওরফে রোমিও নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া গহনা কেনার অভিযোগে বামনিয়া বাজারের এক সোনা ব্যবসায়ীকেও আটক করে পুলিশ। তার দোকান থেকেই চুরি যাওয়া গহনার একটি বড় অংশ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে

বুধবার ধৃত দু’জনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এই বিষয়ে বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, ভাটপুকুরের সোনার গহনার দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি চোরাই সামগ্রী কেনার অভিযোগে আরেক স্বর্ণ ব্যবসায়ীকেও ধরা হয়েছে। তদন্ত এখনও চলছে। প্রয়োজনে আরও কয়েকজন গ্রেফতার হতে পারে।আরও পড়ুন: ২ দেশের ভোটার কার্ড! ক্যানিং-এ ধৃত বাংলাদেশি নাগরিক

Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...