Saturday, June 27, 2026

অভিনব উদ্যোগ! রাখিবন্ধন উৎসবে সাড়ে ৬ লক্ষ পরিবেশবান্ধব রাখি বিলি করবে রাজ্য

Date:

Share post:

আসন্ন রাখি বন্ধনের উৎসবকে সামনে রেখে রাজ্যজুড়ে এক অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের তত্ত্বাবধানে এই বছর ৬ লক্ষ ৬০ হাজারেরও বেশি পরিবেশবান্ধব রাখি বিলি করবে রাজ্য সরকার। রাখিগুলি তৈরি হচ্ছে পূর্ব বর্ধমানের কালনায়, রাজ্যের একমাত্র সরকারি স্বীকৃত রাখি ক্লাস্টার – ‘কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি’-তে।

এই রাখিগুলি তৈরি হচ্ছে পাট, তুলো এবং দেশি সুতো দিয়ে, সূক্ষ্ম হাতে করা কারুকার্য দিয়ে সাজানো। বিশ্ব বাংলা থিমে বিশেষভাবে নকশা করা হয়েছে প্রতিটি রাখি। রাজ্য সরকারের পাশাপাশি দিল্লি, গুজরাত, তামিলনাড়ু, ওড়িশা প্রভৃতি রাজ্য থেকেও এই রাখির বিপুল চাহিদা আসছে বলে জানিয়েছেন বস্ত্র দফতরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানান, “এই শিল্পে স্বনির্ভর গোষ্ঠীর বহু মহিলা জড়িয়ে পড়েছেন। তাঁরা আগে খুব কম পারিশ্রমিকে কাজ করতেন। রাজ্য সরকার তাঁদের সম্মানজনক আয় ও প্রশিক্ষণের সুযোগ করে দিতেই ক্লাস্টার গড়ে তোলে। আজ সেই সিদ্ধান্তের সুফল ঘরে ঘরে পৌঁছচ্ছে।”

উল্লেখ্য, এই ক্লাস্টার তৈরির জন্য রাজ্য সরকার প্রায় ৯৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। তৈরি করা হয়েছে ডিজাইন সেন্টার, কমন ফেসিলিটি সেন্টার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে এখানকার শিল্পীদের দক্ষতা বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্যে বাঙালির কারুকার্যে তৈরি রাখির ক্রমবর্ধমান চাহিদা রাজ্যের গর্ব। শিল্পীদের মুখে হাসি, রাজ্যের হাতে সম্মান। উৎসবের আবহে রাখি শুধু সম্পর্কের বন্ধনই নয়, হয়ে উঠছে আর্থিক স্বনির্ভরতার প্রতীক।

আরও পড়ুন – সরকারি কর্মীদের জন্য সুখবর! করম পুজোয় পূর্ণ ছুটি ঘোষণা রাজ্যের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...