Wednesday, June 24, 2026

তদন্তে গাফিলতি! প্রমাণের অভাবে মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস সাধ্বী-সহ ৭ অভিযুক্ত

Date:

Share post:

মহারাষ্ট্রের মালেগাঁও (Malegaon) বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অভিযুক্তরা। সাধ্বী প্রজ্ঞা-সহ ৭ অভিযুক্তের বিরুদ্ধে যুক্তিসঙ্গত প্রমাণ দিতে ব্যর্থ সরকার, জানাল NIA আদালত।

১৭ বছর পর আদালত জানাল, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিতের বিরুদ্ধে বোমা বানানোর কোনও প্রমাণ মেলেনি এবং বিজেপির প্রাক্তন সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের বাইকেই বোমাটি রাখা হয়েছিল তারও কোনও প্রমাণ মেলেনি। বিচারক একে লাহোটি বলেন, “সমাজে এটা ভয়াবহ ঘটনা। কিন্তু কেবল নৈতিকতার যুক্তিতে আদালত কাউকে দোষী সাব্যস্ত করতে পারে না।”

২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁওয়ের (Malegaon) ভিকু চকে ভয়াবহ বিস্ফোরণ হয়। মারা যান ৬ জন, জখম হন ১০১ জন। মুসলিম অধ্যুষিত এলাকায় মোটরবাইকে রাখা হয়েছিল IED। প্রথমে অভিযোগ উঠেছিল বাইকটি সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের। কিন্তু এদিন সেই অভিযোগের কোনও প্রমাণ নেই জানিয়ে দিল আদালত। সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর ছাড়াও সাত অভিযুক্তদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, অজয় রহিরকর, সুধাকর দাস দ্বিবেদী ওরফে শঙ্করাচার্য এবং সমীর কুলকার্নি।

মহারাষ্ট্র সন্ত্রাস দমন বাহিনী দাবি করে যে, সাধ্বী এই চক্রান্তের মূলচক্রী ছিলেন। মুসলিম অধ্যুষিত এলাকায় আগের একটি জঙ্গি হামলার বদলা নিতে রমজান মাসে এই ঘটনা ঘটিয়েছিলেন তিনি, অভিযোগে উল্লেখ করে মুম্বইয়ের এটিএস শাখা।

২০১১ সালে মালেগাঁও বিস্ফোরণ মামলা এনআইএ-র কাছে যায়। আদালতে একাধিক চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিট জমা পড়ে। ২০১৮ সালে বিচারপ্রক্রিয়া শুরু হয় এবং সাত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। বিচার চলাকালীন আদালত ৩২৩ জন সাক্ষীর বয়ান খতিয়ে দেখে। চলতি বছরের এপ্রিলে বিশেষ আদালতে কয়েকশো পাতার তথ্যপ্রমাণ পেশ করে এনআইএ। ১৯ এপ্রিল রায়দান স্থগিত রেখেছিলেন বিচারক।
আরও খবরক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার যুদ্ধবিমান! 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...