Sunday, June 14, 2026

ডাইনিং টেবিল থেকে পড়ে অস্বাভাবিক মৃত্যু শিশুকন্যার, গিরিশ পার্কে চাঞ্চল্য

Date:

Share post:

গিরিশ পার্কের (Girish Park) মদন চ্যাটার্জি লেনের এক বাড়িতে অসাবধানতা বশত ডাইনিং টেবিল থেকে পড়ে মৃত্যু হল ১ বছর ১০ মাসের শিশুকন্যার (baby girl dies after fell down from the dining table) ! শোকের ছায়া গোটা এলাকায়। পরিবারের লোকজনের দাবি, বুধবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ বাড়িতে খুদের মা-সহ পরিবারের অন্যান্যরা ছিলেন। সেই সময় নিজের মতো খেলা করতে করতে সকলের অলক্ষ্যে ডাইনিং টেবিলে উঠে পড়ে খুদে। কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা। পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে।

পরিবার সূত্রে জানা গেছে মৃত শিশুর নাম প্রাণশী সরফ। বাবা গয়নার ব্যবসায়ী, মা গৃহবধূ। বুধবার সন্ধ্যায় ডাইনিং টেবল থেকে পড়ে যাওয়ায় শব্দ শুনে ছুটে আসেন শিশুটির পরিবারের সদস্যরা। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।সদ্য সন্তানহারা মায়ের যেন চোখের জল যেন বাঁধ মানছে না।পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে মৃত্যু নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

Related articles

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...