Friday, June 5, 2026

হায়দরাবাদ বিমানবন্দরে মহিলার ব্যাগ থেকে উদ্ধার ৪০০ কেজি গাঁজা

Date:

Share post:

হায়দরাবাদ বিমানবন্দরে (Hyderabad Airport) এক মহিলার ব্যাগ থেকে উদ্ধার হল ৪০০ কেজি গাঁজা। বুধবার সকালে হায়দরাবাদ বিমানবন্দর থেকে মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মহিলার থেকে যে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে তার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, গোপনসূত্রে খবর পেয়ে তদন্তকারীদের একটি দল সকালে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালায়। এরপরেই এক মহিলা যাত্রীকে আটক করে এনসিবি-র (NCB) আধিকারিকরা। তাঁর দুটি ব্যাগে তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক (হাইড্রোপনিক গাঁজা) উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মহিলা ব্যাংকক থেকে মাদক নিয়ে আসছিলেন। সরাসরি ব্যাংকক থেকে ভারতে এলে বিপদ বাড়বে ভেবেই তিনি দুবাই হয়ে দেশে ফেরেন। সূত্রের খবর, এর আগেও বহুবার ব্যাংকক ফেরত যাত্রীদের কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। তাই এবার রাস্তা বদল করে ভারত আসেন অভিযুক্ত মহিলা। এনসিবি তরফে খবর, পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এই চক্রের সঙ্গে মহিলার কোনও যোগসূত্র রয়েছে কি না,সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ভারতে এবং থাইল্যান্ডে তাঁর মাদকচক্রের কোনও যোগাসূত্র রয়েছে কি না, সেই বিষয়টিও মাথায় রাখছে গোয়েন্দারা। আরও পড়ুনঃ এসএসকেএম হাসপাতালে জরুরি বিভাগে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...