Friday, June 26, 2026

অবশেষে স্বস্তি! ৭ অগাস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ

Date:

Share post:

অবশেষে স্বস্তি। প্রকাশ হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের ফল (Joint Entrance Result)। বৃহস্পতিবার ফল প্রকাশের দিন ঘোষণা করলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারপার্সন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Banerjee)। আগামী ৭ অগাস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল (Joint Entrance Result) প্রকাশ করা হবে।

সুপ্রিম কোর্টে OBC মামলার জটের জন্য আটকে ছিল এবছরের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজাল্ট। অবশেষে দিন ঘোষণা হল। ওইদিন স্নাতক স্তরে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশও হবে। এদিন সোনালী জানান, এতদিন ওবিসি মামলার জন্য ফল প্রকাশ করা যায়নি। তবে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ মিলতেই প্রস্তুতি শুরু করেছে বোর্ড।

এদিন ৩১ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত পরীক্ষার্থীরা বোর্ডের দেওয়ার লিংকে নিজেদের জাতিগত শংসাপত্র আপডেট করতে পারবে। এরপর সেই আপডেটেড তথ্য নিয়েই বোর্ড ৭ অগাস্ট ফল প্রকাশ করবে। ইতিমধ্যেই এই নিয়ে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে এসএমএস পাঠিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
আরও খবরঅমিতাভ-কিশোরের বিখ্যাত গানের ভিডিও পোস্ট করে AI ভয়েস ক্লোনিং নিয়ে সাবধানতার বার্তা কলকাতা পুলিশের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...