Friday, June 26, 2026

ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে এবার জঙ্গলমহলে প্রতিবাদ মিছিল বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলাভাষীদের উপর বিজেপিশাসিত রাজ্যে আক্রমণ। এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বোলপুরে রবীন্দ্রনাথের ছবি বুকে নিয়ে রাস্তায় হেঁটেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এবার জঙ্গলমহল। বাংলা ভাষার উপর ডবলইঞ্জিনের সরকারের রাজ্যে আক্রমণের প্রতিবাদে ঝাড়গ্রামে মিছিল করবেন মুখ্যমন্ত্রী। ৬ অগাস্ট ঝাড়গ্রাম শহরের রাজবাড়ির মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত বিশিষ্টদের সঙ্গে নিয়ে ভাষা আন্দোলনের মিছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে পা মেলাবেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতৃত্ব, বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন ও বিশিষ্টরা।

বুধবার কলকাতায় (Kolkata) বিধানসভা ভবনে বিশ্ব আদিবাসী দিবস-সহ একগুচ্ছ কর্মসূচির প্রস্তুতি নিয়ে বৈঠক করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো-সহ জঙ্গলমহলের নেতৃত্ব। মিছিলের রূপরেখা ও কর্মসূচির নিয়ে বৈঠকে আলোচনা হয়। সূত্রের খবর, এই কর্মসূচির একদিন আগেই জঙ্গলমহলে পৌঁছে যাবেন পুরমন্ত্রী।

গত কয়েকমাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ভিনরাজ্যে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি, রোহিঙ্গা বলে সন্দেহে করা হচ্ছে। চলছে মারধন। টাকা নেওয়া হচ্ছে। পরিচয়পত্র দেখালেও মিছিলে না ছাড়। তার প্রতিবাদে গর্জে উঠেছেন মমতা (Mamata Banerjee)। একুশে জুলাইয়ের মঞ্চে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে আন্দোলনে শামিল হয়েছেন তিনি। এর শান্তিনিকেতনে মিছিল করেন তিনি। সোমবার বোলপুর শহরে রবীন্দ্রনাথের ছবি বুকে জেলার নেতাকর্মীদের নিয়ে ভাষা আন্দোলনের মিছিলে হাঁটেন তিনি।
আরও খবরঅবশেষে স্বস্তি! ৭ অগাস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...