Sunday, June 7, 2026

ভারতের পণ্যে শুল্ক-হুঁশিয়ারির পরেই পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি ট্রাম্পের!

Date:

Share post:

ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জেরে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উদ্বেগ বাড়ছে কূটনৈতিক মহলে। এই হুঁশিয়ারির ঠিক পরেই ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা— পাকিস্তানের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে আমেরিকা, যার অধীনে ইসলামাবাদের বিশাল তেল মজুত উন্নয়নে একসাথে কাজ করবে দুই দেশ।

ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে লিখেছেন, “আমরা সবেমাত্র পাকিস্তানের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছি, যার মাধ্যমে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র তাদের বিশাল তেল মজুত উন্নয়নে যৌথভাবে কাজ করবে। আমরা এই অংশীদারিত্বের নেতৃত্ব দিতে সক্ষম এমন একটি তেল কোম্পানি নির্বাচন প্রক্রিয়ায় রয়েছি।” এরপরেই ট্রাম্পের কটাক্ষ, “কে জানে, হয়তো একদিন তারা ভারতেও তেল বিক্রি করবে!” এই শুল্ক ও জরিমানার ঘোষণা কার্যকর হবে ১ আগস্ট থেকে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের ঘোষণার আগে আমেরিকায় এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার ও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে দার জানান, “আমেরিকার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি খুব কাছাকাছি।” উল্লেখযোগ্যভাবে, এই বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং খনিজ শিল্পে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।মার্কিন বাণিজ্য প্রতিনিধির ওয়েবসাইট অনুযায়ী, ২০২৪ সালে আমেরিকা-পাকিস্তান মোট পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭.৩ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তবে বাণিজ্য ঘাটতিও বেড়েছে—২০২৪ সালে এই ঘাটতি দাঁড়িয়েছে ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৫.২% বেশি

আরও পড়ুন- বিএলও নিয়োগের নির্দেশিকা কমিশনের, বৈধ ভোটার যেন বাদ না পড়ে: অবস্থান রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হাসপাতালে সিপিআইএমের অশোক: ফোন মুখ্যমন্ত্রীর, দেখা করলেন শঙ্কর

একসময় তাঁরই ছায়াসঙ্গী ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিপিআইএম ছেড়ে বিপরীত মেরুর বিজেপিতে বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ। তবে রাজনৈতিক...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (৭ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (India Fuel Price...

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...