Tuesday, June 23, 2026

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিতর্ক! তৃণমূল কর্মীর পাশে দাঁড়িয়ে সংহতি তৃণমূলের

Date:

Share post:

‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তাল হুগলি জেলার পুরশুড়া ও খানাকুল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তীব্র প্রতিক্রিয়ার পর প্রকাশ্যে ওই ঘটনার শিকার তৃণমূল কর্মী শেখ মইদুলের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। রাজ্য নেতৃত্বের তরফে সংহতি জানানো হল মইদুলকে, দেওয়া হল সংবর্ধনাও।

ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। হুগলির রাধানগরে কন্যাসুরক্ষা যাত্রায় যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় আরামবাগের হেলান এলাকায় তাঁকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেন স্থানীয় তৃণমূল কর্মী শেখ মইদুল। এরপরই গাড়ি থামিয়ে নেমে পড়েন শুভেন্দু, তেড়ে যান মইদুলের দিকে এবং পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে তাঁকে রোহিঙ্গা বলে কটাক্ষ করেন। নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়ে মইদুলকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করেন তিনি। এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শাসক দল তৃণমূল কংগ্রেস কড়া প্রতিক্রিয়া জানিয়ে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করে। দলের বক্তব্য, “বাংলার মাটিতে ‘জয় বাংলা’ বললে যিনি মেজাজ হারান, তিনিই এখন বাংলার সংস্কৃতি শেখাতে আসছেন! ভয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলার মানুষের কণ্ঠস্বরেই যেন ফোস্কা পড়ছে!”

ঘটনার পরদিনই খানাকুল বিধানসভার রামমোহন টু হেলান বাজারে মইদুলের বাড়িতে পৌঁছান তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী। তিনি বলেন, “জয় বাংলা কোনো অপরাধ নয়, বরং এটা বাংলার আত্মপরিচয়ের ভাষা। সেই স্লোগানের জন্য কারও উপর হেনস্তা হলে আমরা তা কখনও মেনে নেব না। মইদুলের পাশে গোটা দল আছে। উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল স্তরের একাধিক তৃণমূল নেতা-কর্মীও। মইদুলকে সম্মাননা জানানো হয় এবং তাঁর মনোবল অটুট রাখার বার্তা দেওয়া হয়।

আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে শুভেন্দুর সঙ্গে গুরুং, ফের পাহাড়ে গেরুয়া জোটের ইঙ্গিত?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...