Sunday, June 7, 2026

অগাস্টের প্রথম দিনে সামান্য কমল বাণিজ্যিক গ্যাসের দাম

Date:

Share post:

দেশ জুড়ে শুক্রবার থেকে কার্যকর হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নয়া দাম (Commercial LPG Cylinder price)। তেল বিপণন সংস্থাগুলি শুক্রবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে ৩৩ টাকা ৫০ পয়সা। ফলে রাজধানীতে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১ হাজার ৬৩১ টাকা ৫০ পয়সা। যদিও গৃহস্থের জন্য কোনও সুখবর নেই। কারণ ঘরোয়া সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন হয়নি।

চলতি বছরে একাধিকবার বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। জুলাই মাসে ৫৮ টাকা ৫০ পয়সা কমার পর অগাস্টে ফের সাড়ে ৩৩ টাকা দাম কমল। ফলে এলপিজির খরচে রেস্তোরাঁ, হোটেল, ক্যাটারিং সার্ভিসের মতো ব্যবসায় কিছুটা স্বস্তি হল বটে। যদিও গৃহস্থালির কাজে ব্যবহৃত সিলিন্ডারের দাম না কমায় মধ্যবিত্তের মনে অশান্তি থেকেই যাচ্ছে। চলতি বছরের এপ্রিল মাসেই ১৪.২ কেজির সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৫০ টাকা বাড়ানো হয়েছিল। এখনও সেই দামই কার্যকর রয়েছে।

Related articles

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (৭ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (India Fuel Price...

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...

রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

সপ্তাহের শেষ দিন রবিবারে (Precious Metals Sunday) অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা...