Wednesday, February 25, 2026

লুক আউট নোটিশের পরেও অধরা ‘রুশ বধূ’ ভিক্টোরিয়া! দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

লুক আউট নোটিশের পরেও অধরা চন্দননগরে রুশ বধূ ভিক্টোরিয়া বসু (Victoria Basu)। এই বিষয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে মুখ পুড়ল দিল্লি পুলিশ (Delhi Police) প্রশাসনের। আদালতের নির্দেশের পরেও কীভাবে এখন অধরা ওই রুশ মহিলা! শুক্রবার এই মামলার শুনানিতে তীব্র ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী। ভিক্টোরিয়া রুশ গুপ্তচর বলে অভিযোগ।

এদিন শুনানিতে পুলিশকে ভর্ৎসনাও করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। পুলিশের কর্তব্যে গাফিলতি, ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলন দুই বিচারপতি। শিশুকে নিয়ে নিখোঁজ হয়ে যাওয়া রুশ বধূ ভিক্টোরিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।

এদিন সুপ্রিম কোর্টের (Supreme Court) পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে মস্কোর দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ভিক্টোরিয়ার শিশুপুত্রকে ফেরাতে হবে।

চন্দননগরের বাসিন্দা সৈকত বসু কর্মসূত্রে দীর্ঘদিন ছিলেন চিনে। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় রাশিয়ান নাগরিক ভিক্টোরিয়া জিগালিনার। তাঁদের সম্পর্ক প্ৰেম থেকে বিবাহে পরিণতি পায়। বিয়ের পরে দম্পতি তাঁদের একমাত্র সান্তনকে নিয়ে দেশে ফিরে আসেন। চন্দননগরে আসার পর থেকেই ফোর্ট উইলিয়ামে যাওয়ার জন্য চাপ দিতেন থাকেন স্ত্রী। কিন্তু সৈকতের বাবা প্রাক্তন নৌ সেনার আধিকারিক সমীর বসু  সেই প্রস্তাবে সায় দেননি। এরপর ভিক্টোরিয়া সন্তানকে শুধুমাত্র নিজের কাছে রাখার আবেদন করেন সুপ্রিম কোর্টে।

কিন্তু এই মামলা চলাকালীনই বেপাত্তা হয়ে যান ভিক্টোরিয়া জিগালিনার। সুপ্রিম কোর্টের কাছে নিজের সন্তানকে ফিরে পাওয়ার আবেদন করেন সৈকত বসু। শেষবার ৪জুলাই রাশিয়ান নাগরিককে দিল্লির রুশ দূতাবাসে দেখা গিয়েছিল।

এরইমধ্যে বসু পরিবার জানতে পারেন ভিক্টোরিয়ার বাবা ছিলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা ‘এফএসবি’-র প্রাক্তন আধিকারিক। এরপরই রাশিয়ান গুপ্তচর বিষয়টা প্রকাশ্যে আসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভিক্টোরিয়ার পাসপোর্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অবিলম্বে ভিক্টোরিয়াকে শিশু-সহ খুঁজে বের করা নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে। শিশুটিকে খুঁজে পেলে তুলে দিতে হবে বাবা সৈকত বসুর হাতে।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...