Thursday, June 25, 2026

মোহনবাগান যদি স্বাধীনতার প্রতীক হয়, ইস্টবেঙ্গল তবে লড়াইয়ের প্রতীক: কুণাল

Date:

Share post:

সৌভিক মোহন্ত
ছবি: দেবস্মিত মুখোপাধ্যায়
ইস্টবেঙ্গলের (East Bengal) ১০৬ তম প্রতিষ্ঠা দিবসে শহীদ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চাঁদের হাট। সেখানেই সংবর্ধিত মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh)। ব্যক্তিগত আমন্ত্রণেই এদিন উপস্থিত হয়েছিলেন তিনি। ইস্টবেঙ্গলের তরফে তাঁকে যেমন সংবর্ধনা জানানো হয়েছে, তেমনি কুণাল ঘোষও ইস্টবেঙ্গল কর্তা দের হাতে তুলে দিলেন পুষ্পস্তবক।

এই দিনটা প্রতিটা ইস্টবেঙ্গল সমর্থকের কাছেই আবেগের। সেখানেই কুণাল ঘোষের মুখে বাংলার তিন প্রধানের কথা। একটাই বার্তা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের (Mohan Bagan) এই রেষারেষি টাই যে বাংলার ফুটবল বাঁচিয়ে রেখেছে বলতে ভুললেন না তিনি।

মঞ্চে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলেন, “আমি অবশ্যই মোহনবাগান সাপোর্টার। কিন্তু আমি তিন প্রধানের সাপোর্টার। আজ যদি ইস্টবেঙ্গল মোহনবাগান কে বা মোহনবাগান ইস্টবেঙ্গল কে না হারায়, তবে কিসের ফুটবল। ফুটবল তো বাংলায়। এখানে ক্রীড়া মন্ত্রী সহ আরো অনেকে রয়েছেন। সকলে রয়েছে। মোহনবাগান যদি স্বাধীনতার প্রতীক হয়, তবে ইস্টবেঙ্গল কিন্তু যন্ত্রণার, লড়াইয়ের প্রতীক। এই তিন প্রধানকে বাংলার ফুটবল এগিয়ে নিয়ে যেতে হবে। আমি চাই মোহনবাগান যদি চ্যাম্পিয়ন না হয়, তবে চাই ইস্টবেঙ্গল বা মোহামেডান জিতুক। বাংলাতেই থাকতে হবে ফুটবল। এই রেষারেষি তাই তো রাখতে হবে”। মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গলও আগামী দিনে যাতে সাফল্য পায় সেটাই চান কুণাল ঘোষ। আরও পড়ুনঃ ৮০ হাজার বুথে সরাসরি উন্নয়ন, রাজ্যে চালু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...