Saturday, May 16, 2026

ইস্টবেঙ্গল সুযোগ দিলে সুদ সমেত ফিরিয়ে দেব: সঞ্জয়

Date:

Share post:

ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে সেভাবে তাঁর কোনো সম্পর্ক নেই। লাল – হলুদ জার্সিতে কখনও তিনি খেলেননি। কোচিং করাননি। কিন্তু সেই সঞ্জয় সেনকেই (Sanjoy Sen) এবার পিকে ব্যানার্জি মেমোরিয়াল পুরস্কার (PK Banerjee Memorial Award) তুলে দেওয়া হলো ইস্টবেঙ্গলের তরফে। আপ্লুত সঞ্জয়, আবেগ ঝরে পড়ল তাঁর গলা দিয়ে।

মঞ্চ থেকে সঞ্জয় সেন বলেন, এটা একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষেই সম্ভব। অবস্থা ইস্টবেঙ্গলের ফিরবে। এই মেঘ কাটবেই। যে ক্লাবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তারা আমায় ও সম্মান দিলো। যদি কখনো ইস্ট বেঙ্গল আমায় সুযোগ দেয়, আমি সুদে আসলে ফিরিয়ে দেব।

মোহনবাগানের কোচ হয়ে ইস্টবেঙ্গলকে হারিয়েছেন। সদ্যই বাংলাকে সন্তোষ ট্রফি দিয়েছেন। তাঁকেই পুরস্কার তুলে দিয়েছে ইস্টবেঙ্গল। তাও আবার পিকে ব্যানার্জি নামাঙ্কিত। সঞ্জয় সেন আবেগতাড়িত হয়ে পড়েন।

একইসঙ্গে এদিন ইস্টবেঙ্গলের সাফল্য নিয়েও কথা বলেন সঞ্জয়। তাঁর সাফ বার্তা, এই দুর্যোগের মেঘ কেটে ইস্টবেঙ্গলের সাফল্য আসবেই। ইস্টবেঙ্গল দিবসে আপ্লুত সঞ্জয় সেন। আরও পড়ুন: মোহনবাগান যদি স্বাধীনতার প্রতীক হয়, ইস্টবেঙ্গল তবে লড়াইয়ের প্রতীক: কুণাল

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...