Saturday, May 16, 2026

ধর্মীয় হিংসামূলক প্ররোচনায় কড়া ব্যবস্থা: পশ্চিমবঙ্গ পুলিশ

Date:

Share post:

রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য যারা আঘাত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কঠোর নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় জানিয়ে দিল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)।

সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অকারণে নিগ্রহের ইস্যুতে দুষ্কৃতীদের গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। জানিয়েছে, “গতকাল দুর্গাপুরে দুইজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সম্পূর্ণ অকারণে নিগ্রহ এবং মারধর করে একটি রাজনৈতিক দলের কিছু দুষ্কৃতী। ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং দু’জন দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন: বাঙালিদের হেনস্থা করে উচ্ছেদ: খবরই নেই কেন্দ্রের কাছে

পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে যারা আঘাত হানার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা আগেও কঠোর ব্যবস্থা নিয়েছি, এবং ভবিষ্যতেও নেব। ধর্মান্ধতাজনিত হিংসা সহ্য করা হবে না।”

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...