Thursday, June 25, 2026

বাঙালিদের হেনস্থা করে উচ্ছেদ: খবরই নেই কেন্দ্রের কাছে

Date:

Share post:

ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে একের পর এক বাঙালি নির্যাতন। বাদ যায়নি রাজধানী শহর। আর বাঙালি হেনস্থার উদাহরণ তুলে ধরতেই অস্বীকারের রাজনীতি বিজেপির। দিল্লির বসন্তকুঞ্জের (Basanta Kunj) ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।

বসন্তকুঞ্জ জয়হিন্দ কলোনি থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের (migrant labour) উৎখাত ইস্যুতে শুক্রবার সংসদে সরব হন তৃণমূল কংগ্রেসের লোকসভা (Loksabha) সাংসদ জুন মালিয়া (June Maliah)। কেন্দ্রীয় সরকারকে এদিন লোকসভায় কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রীর কাছে জুন জানতে চান, কেন্দ্রীয় সরকার এই উচ্ছেদ অভিযান সম্পর্কে জানে? উত্তরে কেন্দ্রের মোদি সরকার জানায়, এরকম কোনও খবরের উত্তর তাদের কাছে নেই।

আরও পড়ুন: কেন্দ্রের চার চা বাগানে পিএফ দিচ্ছে না কেন্দ্র: মেনে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী

সেই সঙ্গে জুন প্রশ্ন করেন, এই বাঙালি অধ্যুষিত কলোনিতে জল, বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে, এই সংক্রান্ত কোনও অভিযোগ পেয়েছেন? মোট কত পরিবারকে উচ্ছেদ করা হয়েছে? এবং এইসব পরিবারের পুনর্বাসন নিয়ে সরকার এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেছে কি? তৃণমূল সাংসদ জুনের (June Maliah) প্রশ্নের কোনও সদুত্তর বা সুনির্দিষ্ট তথ্য দিতে পারলেন না কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী টোকান সাহু।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...