Wednesday, February 25, 2026

কলকাতার ইডেনে এবার মেসি শো

Date:

Share post:

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২০২২ সালে প্রথম ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। সেই মেসিই নাকি এবার ভারতে আসছেন। তাও আবার কলকাতাতে থাকবেন দুদিন। হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। বেশ কয়েকদিন আগেই সেই খবর সকলে জেনে গিয়েছিল। ফুটবলের রাজপুত্র ফের একবার আসতে চলেছে কলকাতাতে। এখান থেকেই তো অধিনায়ক হিসাবে যাত্রা শুরু হয়েছিল এলএম টেনের। সেই মেসিকে (Lionel Messi) নিয়েই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে।

সেইসঙ্গেই বাড়ছে কৌতূহল। কবে আসবেন লিওনেল মেসি (Lionel Messi)। এই বছরের শেষের দিকেই নাকি আসতে চলেছেন লিওনেল মেসি। তবে শুধুমাত্র কলকাতা নয়। ভারতের আরও কয়েকটি জায়গায় ঘুরবেন তিনি। কলকাতায় থাকবেন তিনি দুদিন এবং এক রাত। সেইসঙ্গে ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়দের সঙ্গে খেলারও কথা রয়েছে এলএম টেনের।

এছাড়াও ইডেন গার্ডেন্সে নাকি হবে গোট কনসার্ট। কলকাতার পাশাপাশি নয়া দিল্লি, মুম্বই এবং আহমেদাবাদেও যাবেন লিওনেল মেসি।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...