Wednesday, June 3, 2026

দলের পাশে থাকতে পন্থই যেন অনুপ্রেরণা ক্রিস ওকসের

Date:

Share post:

দলের প্রয়োজনে কাঁধের সমস্যা নিয়েও ব্যাট হাতে মাঠে নামতে প্রস্তুত ক্রিস ওকস (Chris Woakes)। ভারতীয় দলের তারকা ঋষভ পন্থই (Rishabh Pant) যেন তাঁর অনুপ্রেরণা। পঞ্চম দিন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৩৫ রান। সেইসঙ্গে ভারতীয় দলকে জিততে হলে প্রয়োজন চারটি উইকেট। আর কয়েক ঘন্টা পরই দুই দল মাঠে নামবে। আর সেই মঞ্চে ক্রিস ওকসকে (Chris Woakes) যেন সাহজ যোগাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যেভাবে ভাঙা পা নিয়েও ব্যাট হাতে নামতে প্রস্তুত ছিলেন ঋষভ (Rishabh Pant), সেভাবেই নিজেকেও প্রস্তুত করছেন ক্রিস ওকস। চতুর্থ দিনের শেষে সাফ বার্তা দিয়েছিলেন জো রুট।

চতুর্থ টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তবুও দলের প্রয়োজনে ক্রাচ হাতেই মাঠে নামতে প্রস্তুত ছিলেন ঋষভ। সেভাবেই নাকি তৈরি হচ্ছেন খোদ ক্রিস ওকসও। ওভাল টেস্টের দ্বিতীয় দিনই মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। বোলিংয়ের সময়ই কাঁধে বড়সড় চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

এরপর থেকেই ওকসকে আর বোলিং করতে দেখা যায়নি। কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ৩৫ রান। কিন্তু ছয় উইকেট হারিয়েওছে তারা। সেখানেই দলের প্রয়োজনে নামতে প্রস্তুত রয়েছেন ক্রিস ওকস। এই প্রসঙ্গে জো রুট জানিয়েছেন, “এটা বলতে কোনওরকম দ্বিধা নেই যে ক্রিস ওকস সত্যিই অত্যন্ত যন্ত্রনার মধ্যে রয়েছেন। তবে আমরা এই সিরিজে ঋষভ পন্থকেও দেখেছি যে চোট নিয়ে তিনি কেমনভাবে প্রস্তুত ছিলেন। ভাঙা পা নিয়েই ব্যাটিং করেছিলেন। বিভিন্ন জায়গাতে ধাক্কাও সামলেছিলেন”।

ঋষভ পন্থই যেন এখন ক্রিস ওকসের অনুপ্রেরণা। দলের প্রয়োজনে তাঁকে যদি নামতে হয়, তবে কাঁধের চোটের পরোয়া না করেই নামতে প্রস্তুত রয়েছেন এই তারকা ব্রিটিশ পেসার।

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...