Friday, May 22, 2026

বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা, ফেস্টিভ্যালের মাঝেই চলল গুলি!

Date:

Share post:

লস অ্যাঞ্জেলসের (Los Angeles) এক ওয়ারহাউস কমপ্লেক্সে বন্দুকবাজের হামলার জেরে দুজনের মৃত্যু। সামার ফেস্টিভ্যাল (summer festival party) উপলক্ষে পার্টি লস অ্যাঞ্জেলসের শহরতলি এলাকায় এক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই রক্তাক্ত কাণ্ড। হামলাকারীর গুলিতে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে খবর।

মার্কিন সময় অনুযায়ী, সোমবার সকালে আমেরিকার বুকে বন্দুকবাজের হামলার ঘটনায় উৎসবের পরিবেশ মুহূর্তে বদলে যায় শোকের আবহে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রবিবার রাতেই এক বন্দুকধারী ওই অনুষ্ঠানের মধ্যে মিশে যান। হঠাৎ করে গুলি চলায় আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন উপস্থিত দর্শকরা। ভিড়ের মধ্য থেকেই এক সন্দেহজনকে আটক করেছে পুলিশ। অবশ্য আমেরিকার মাটিতে এহেন হামলার ঘটনা প্রথমবার নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিকভাবে বিপর্যস্ত কোনও ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন। সন্ত্রাসবাদের বিষয়টিও তদন্তের আওতায় রাখছে পুলিশ।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...